Solar Eclipse 2024: দিনের বেলায় আঁধার, আকাশে জেগে উঠল হিরের আংটি, বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন কারা?
বছরের প্রথম সূর্যগ্রহণ। একেবারে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেল। যার জেরে দিনের বেলায় নামল অন্ধকার। আকাশে দেখা দিল ডায়মন্ড রিং। যদিও এই মহাজাগতিক বিরল দৃশ্যের সাক্ষী হতে পারেনি ভারত। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে।
আমেরিকায় যখন সবে দিনের আলো ফুটেছে। পরিস্কার আকাশে জ্বল জ্বল করছে আগুনের গোলার মতো সূর্য। কিন্তু বেশিক্ষণ তার তেজ স্থায়ী হয়নি এদিন। ধীরেধীরে কমতে শুরু করে আলো। একটু একটু করে গ্রহণ ধরে সূর্যে। আস্তে আস্তে ভাঙতে শুরু করে গোলাকৃতি। আলোর তেজ কমতে কমতে একেবারে অন্ধকার নেমে আসে। গাছ-বাড়ি থেকে শুরু করে মানুষের ছায়াও অর্ধেক হতে হতে হতে হারিয়ে যায় একটা সময়ে।

গ্রহণের গ্রাসে একটা সময়ে দিনের বেলাতেই সূর্যহীন হয়ে পড়ে আকাশ। জেগে ওঠে একটা ডায়মন্ড রিং। মন্ত্রমুগ্ধের মতো সেই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হয়েছেন হাজার হাজার মানুষ। ভারতে যদিও দেখা যায়নি এই বিরল দৃশ্য। তবে উত্তর আমেরিকার মেক্সিকো এবং কানাডা সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে এই বিরল দৃশ্য।
উত্তর আমেরিকার সব বাসিন্দাই এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পেরেছেন। অনেকেই আবার বাইরে থেকে এসে হাজির হয়েছিলেন এই সূর্যগ্রহণ দেখতে। একাধিক জায়গায় টাওয়ার তৈরি করা হয়েছিল দর্শকদের জন্য। সেখানে ক্যামেরা নিয়ে হাজির হয়ে গিয়েছেন ফটোগ্রাফাররা। সূর্যের এই বিরল চিত্র ক্যামেরা বন্দি করতে তৎপর হয়েছিলেন তাঁরা।
মেক্সিকোতেও অনেকেই হাজির হয়েছিলেন সূর্যগ্রহণ দেখতে। কিন্তু আকাশের মেঘের ঘনঘটা থাকায় তেমন ভাবে স্পষ্ট করে দেখা যায়নি। তবে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী এলাকায় একেবারেই স্পষ্ট করে দেখা গিয়েছিল এই সূর্যগ্রহণ। বলা চলে উপকূলে যাঁরা হাজির হয়েছিলেন সূর্যগ্রহণ দেখতে তাঁরা সবচেয়ে ভাল দেখতে পেয়েছেন। সমুদ্র উপকূলে সূর্যের এই বিরল রূপে মুগ্ধ হয়েছেন দর্শকরাও।
অন্যদিকে জর্জটাউন এবং টেক্সাসে আকাশ রাতে মেঘে ঢাকা থাকলেও সূর্যগ্রহণের সময় কিন্তি আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। অন্যদিকে পূর্ব ডালাসেও এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পেরেছেন বাসিন্দারা। ডালাসের আকাশেও প্রথমে মেঘ দেখা গিয়েছিল। কিন্তু সূর্য গ্রহণ শুরুর ঠিক আগেই আকাশ পরিষ্কার হয়ে যায়।
ভারতের কেউ এই বিরলদৃশ্যের সাক্ষী হতে পারেননি। কারণ ভারত থেকে দেখা যায়নি এই সূর্যগ্রহণ। তবে কানাডা থেকে পরিষ্কার এবং স্পষ্ট দেখা গিয়েছে এই সূর্যগ্রহণ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সূর্যগ্রহণের একাধিক ছবি ভাইরাল হয়েছে। অনেকেই সূর্যগ্রহণের একাধিক বিরল মুহূর্তের ছবি শেয়ার করেছেন। এবং সোশ্যাল মিিডয়ায় অমনেকেই লিখেছেন এটা তাঁদের কাছে অভাবনীয় ছিল।












Click it and Unblock the Notifications