ইউটিউবকে টক্কর জুকারবার্গের, লাইসেন্স প্রাপ্ত গানের ভিডিও এবার ফেসবুকেও

ইউটিউবকে টক্কর জুকারবার্গের, লাইসেন্স প্রাপ্ত গানের ভিডিও এবার ফেসবুকেও

ইউটিউবকে টক্কর এবার মার্ক জুকারবার্গের। সূত্রের খবর, লাইসেন্সপ্রাপ্ত গানের ভিডিও এবার দেখা ফেসবুকেওয়। আগামী মাস থেকেই শিল্পীদের জন্য আমেরিকায় এই পরিষেবা চালু হতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ফেসবুকে পেজ আছে এমন অনেক সংগীত শিল্পীকে এই বিষয়ে ই-মেলও করা হয়েছে ফেসবুকের তরফে।

ইউটিউবকে টক্কর জুকারবার্গের, লাইসেন্স প্রাপ্ত গানের ভিডিও এবার ফেসবুকেও

সূত্রের খবর, ১লা অগাস্ট থেকেই তাদের পেজে ভিডিও গুলি আপলোড করার ক্ষেত্রে নতুন সেটিংস নিয়ে আসছে ফেসবুক। পাশাপাশি শিল্পীরা যদি এই ক্ষেত্রে নিজেদের থেকে কোনও পদক্ষেপ না নেয় তবে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে তাদের শিল্পীদের নামে 'অফিসিয়াল মিউজিক’ শিরোনামে একটি ভিডিও তৈরি করবে। শিল্পীদের নিজেদের ভিডিও বা লিঙ্কগুলি আপলোড করার প্রয়োজন হবে না বলেও জানা যাচ্ছে। ফেসবুকই এই পেজ নিয়ন্ত্রণ করবে। একইসাথে ফেসবুক ওয়াচের হাত ধরে জনপ্রিয় শিল্পীদের গানের ভিডিও পৌঁছে যাবে নেটিজেনদের কাছে।

ওয়াকিবহাল মহলের ধারণা ফেসবুকের এই নতুন ফিচারের ফলে যথেষ্ট প্রতিযোগীতার মুখে পড়বে গুগল অধীনস্থ ইউটিউব। কারণ এতদিন অনলাইনে গান শোনার জন্য অনেকেই ইউটিউবেই ছুটে যেতেন। এখন নিজের পছন্দের শিল্পীর অফিসিয়াল মিউজিক ভিডিও শোনা ও দেখা যেতে চলেছে ফেসবুকেই। এদিকে ইউটিউবের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটির বেশি। তারমধ্যে ১৫ শতাংশ ট্রাফিংই আসে আমেরিকা থেকে। এদিকে ২০১৯ সালে বিশ্বব্যাপী গানের দুনিয়ায় শুধুমাত্র ইউটিউব থেকে লাভ হয় ৩০০ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বিশ্বব্যাপী বর্তমানে প্রায় ২৬০ কোটি মাসিক ব্যবহারকারী রয়েছে ফেসবুকেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+