দাড়ির দাম ৫০ হাজার মার্কিন ডলার !

২০০৮ সালে গুরপ্রীত খেরহা একটি গাড়ি ডিলারশিপ সংস্থায় সেলস-এর চাকরির জন্য আবেদন করেন। কাজের ট্রেনিং চলাকালীন প্রশংসিত হয় গুরপ্রীতের কাজ। কিন্তু চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার সময় কর্তৃপক্ষের তরফে জানানো হয় তিনি চাকরি পাবেন না। কারণ, তাঁর 'দাড়ি'। সংস্থার নিয়ম অনুযায়ী কাজ করতে গেলে দাড়ি কাটাতেই হবে।
ভারতীয় মুদ্রায় ক্ষতিপূরণের আর্থিক পরিমান ৩০,৯২,৭৫০ টাকা
শিখ ধর্মাবলম্বী গুরপ্রীতের পক্ষে দাড়ি কাটা অসম্ভব ছিল। তাই বিষয়টি নিয়ে স্থানীয় শিখ সম্প্রদায়ের কাছে যান তিনি। এরপর ২০০৮ সালেই সম কর্মসংস্থান সুযোগ কমিশনের সহযোগিতা নিয়ে ওই সংস্থার বিরুদ্ধে ধর্ম বৈষম্যের অভিযোগ এনেছিল শিখ সম্প্রদায়। এর পর ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে নিউ জার্সি স্টেট কোর্টে মামলা দায়ের করা হয়।
সম্প্রতি মামলার নিষ্পত্তি হয়। ক্ষতিপূরণবাবদ ৫০ হাজার মার্কিন ডলার সংস্থার তরফে গুরপ্রীতকে দেওয়া হয়েছে। একইসঙ্গে ধর্ম বৈষম্য সংক্রান্ত নীতি বদলের আর্জিও জানানো হয়েছে ওই সংস্থার কাছে। ৫০ হাজার মার্কিন ডলার, আজকের ভারতীয় মুদ্রার হিসাবে যার আর্থিক পরিমাণ ৩০,৯২,৭৫০ টাকা।
অবশেষে বলাই যায়, গুরপ্রীতের দাড়ি ভারি পড়ল গাড়ি ডিলারশিপ সংস্থার জন্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications