লন্ডনে সংসদের বাইরে আততায়ী হামলা, মৃত আততায়ী সহ মোট ৫ জন

লন্ডনে সংসদের বাইরে আততায়ী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনার পরে ওয়েস্টমিনস্টার প্যালেস বন্ধ করে দেওয়া হয়। আততায়ীকে এনকাউন্টারে খতম করা হয়েছে। এছাড়া আরও চারজনের মৃত্যু হয়েছে।

লন্ডন, ২২ মার্চ : লন্ডনে সংসদের বাইরে আততায়ী হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনার পরে ওয়েস্টমিনস্টার প্যালেস বন্ধ করে দেওয়া হয়। সেখানে গাড়ি নিয়ে ফুটপাথে তুলে দেয় আততায়ী। পরে আততায়ীকে এনকাউন্টারে খতম করা হয়েছে। সে সংসদের গেটে ছুরি নিয়ে ঢোকার চেষ্টা করেছিল। গেটেই বাধা দেওয়ায় এক পুলিশকর্মীকে সংসদ চত্বরেই ছুরিকাহত হতে হয়েছে।

এই ঘটনা ঘটার সময়ে লন্ডনে সংসদের ভিতরে অধিবেশন চলছিল। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে এই ঘটনার পরে সুরক্ষিত বলেই জানা গিয়েছে। সংসদের কর্মীদের ভিতরেই থাকতে নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় আততায়ী বাদে তিনজন পথচারী ও এক পুলিশকর্মী নিহত হয়েছেন। সবমিলিয়ে মৃতের সংখ্যা মোট ৫জন।

লন্ডনে সংসদের বাইরে শ্যুটআউট, খতম আততায়ী, আহত বহু

ঘটনার পরে ইংল্যান্ডের সংসদের বাইরে ওয়েস্ট মিনস্টার ব্রিজের কাছে গোলাগুলি চলার ফলে অন্তত দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর। ঘটনায় হুড়োহুড়ি পড়ে গেলে তার ফলেও অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী থেরেসা মে এই ঘটনাকে সন্ত্রাসী হানা বলেই উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+