মায়ের জীবন বাঁচাতে..., প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় কী কী বললেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়
পাঁচ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগে রাজি থাকলেও দেশ ছাড়তে রাজি ছিলেন না। কিন্তু শেষ মুহূর্তে আমেরিকা প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয় তাঁকে বুঝিয়ে দেশ ছাড়তে রাজি করান। তার পরবর্তী সময়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে। তাঁর ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ছেলে সজীব ওয়াজেদ জয় যাবতীয় বিবৃতি দিচ্ছেন।
প্রথমে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, তাঁর মা শেখ হাসিনা বাকি সময় ছেলে-মেয়ে-নাতি-নাতনিদের সঙ্গে কাটাবেন। কিন্তু দিন কয়েকের মধ্যে তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নিয়ম মেনে পদত্যাগ করেননি বলেও দাবি করেছেন সজীব ওয়াজেদ জয়।

প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা
আমেরিকা থেকে প্রকাশিত সজীব ওয়াজেদ জয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। সেখানে তিনি বলেছেন, তাঁর মায়ের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের জন্য তিনি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। তিনি সময় সময় তাঁর কাছে কৃতজ্ঞ থাকবেন।
সজীব ওয়াজেদ জয় আরও বলেছেন, তাঁর দ্বিতীয় বার্তা হল ভারতকে এব্যাপারে বিশ্ব নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। অন্য কোনও বিদেশি শক্তিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়। কারণ বাংলাদেশ ভারতের প্রতিবেশী। তিনি বলেছেন, তাদের সরকার বাংলাদেশে শান্তি বজায় রেখেছিল। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশে চরমপন্থাও বন্ধ করেছিল। হাসিনা সরকার প্রমাণ করেছে তারাই এটা করতে পারে।
#WATCH | Washington, DC: Former Bangladesh PM Sheikh Hasina's son, Sajeeb Wazed Joy says, "My message to the government of India, is my personal gratitude to Prime Minister Modi for his government's quick action in saving my mother's life. I am eternally grateful. My second… pic.twitter.com/luXYynELey
— ANI (@ANI) August 9, 2024
ভিসা বাতিলের কথা প্রত্যাখ্যান
বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার ভিসা বাতিলের কথা বলা হয়েছে। সে ব্যাপারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, কেউ শেখ হাসিনার ভিসা বাতিল করেনি, তিনি এখনও পর্যন্ত কোথাও রাজনৈতিক আশ্রয়ও চাননি কিংবা তার জন্য আবেদনও করেননি।
নতুন সরকার অসাংবিধানিক
মহঃ ইউনূয়ের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করেছেন। এব্যাপারে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, যে সরকার গঠিত হয়েছে তা অসাংবিধানিক। কারণ বাংলাদেসের সংবিধানে বলা আছে, কোনও অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। তিনি বলেছেন, সংবিধান বলছে, অনির্বাচন সরকার এক মিনিটের জন্যও দেশ চালাতে পারে না। নিয়মেই বলা রয়েছে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নতুন করে নির্বাচন করতে হবে।
গত সোমবার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগের পরে সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications