Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বার্লিনের বড়দিনের বাজারে ঢুকে ১২ জনকে পিষে দিল ঘাতক ট্রাক, আহত ৪৮

জার্মানির বার্লিন শহরের ভিড়ে ঠাসা বড়দিনের বাজারে ট্রাক ঢুকে পিষে দিল ৯ জনকে। এই ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

বার্লিন, ২০ ডিসেম্বর : জার্মানির বার্লিন শহরের ভিড়ে ঠাসা বড়দিনের বাজারে ঢুকে পড়া বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৪৮।

জার্মানির মিডিয়া সূত্রের খবর কাইসার উইলহেম মেমোরিয়াল চার্চের বাইরে বড়দিনের বাজারে একটি ট্রাক ঢুকে পড়ায় দুর্ঘটনা। প্রাথমিকভাবে এই ঘটনাকে জঙ্গি হামলা বলেই মনে করা হচ্ছিল। যদিও কোনও জঙ্গি সংগঠন তৎক্ষণাৎ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সূত্রের খবর, এই ঘটনার পিছনে আইএসআইএস-এর হাত রয়েছে। এবং এই জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকারও করেছে।

নিস হামলার স্মৃতি উস্কে বার্লিনের বড়দিনের বাজারে ঢুকে ৯ জনকে পিষে দিল ঘাতক ট্রাক, আহত বহু

এই ঘটনার পর সেখান থেকে ট্রাক নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় বলে খবর।

এই ঘটনা জুলাই মাসে ফ্রান্সে নিস হামলার স্মৃতিকে উস্কে দিয়েছে আরও একবার। সেখানে অনুষ্ঠান চলাকালীন একটি বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক আততায়াী। ট্রাকের চাকায় পিষে মেরে ফেলে অন্তত ৮৪ জনকে। ঘটনায় আহত হয়েছিলেন ১২০ জন।

এদিন সঙ্গে সঙ্গে পুলিশ, উদ্ধারকর্মী, অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জঙ্গিহানারই ইঙ্গিত মিলছিল। কিন্তু, প্রমাণ ছিল না। তবে সূত্রের খবর এই জঙ্গিহানার দায় স্বীকার করেছে আইএসআইএস জঙ্গী সংগঠন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+