আন্টার্কটিকার তলায় রয়েছে ৯১টি আগ্নেয়গিরি, এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে চাঞ্চল্য
এডিনবার্গ বিশ্ববিদ্যালেয়র গবেষকরা আন্টার্কটিকার পুরু বরফের তলায় ৯১টি নতুন আগ্নেয়গিরির খোঁজ পেলেন। এখুনি কোনও বিপদের সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন গবেষকরা।
সময়টা ভাল যাচ্ছে না দক্ষিণ মেরুর জন্য। বিশ্ব উষ্ণায়ণ, হিমবাহ ভেঙে পড়া তো রয়েইছে, তারসঙ্গে এবার যা যোগ হল তাতে চোখ কপালে ওঠার যোগাড় বিজ্ঞানীদের। সম্প্রতি পশ্চিম আন্টার্কটিকার তলায় নয় নয় করে ৯১ টি আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

অবশ্য এখুনি এই আগ্নেয়গিরির জেগে ওঠার কোনও কারণ দেখছেন না এডিনগার্গ বিশ্ববিদ্যালেয়র গবেষকরা। এখনি এই আগ্নেয়গিরিগুলি ফলে বরফের চাঁই গলে পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন প্রধান গবেষক ম্যাক্স ভ্যান। কিন্তু বিশ্ব উষ্ণায়ণে জেরে বরফ গলতে শুরু করলে তখন অগ্ন্যুৎপাত এড়ানো যাবে না বলেই জানিয়েছেন তিনি।
সবথেকে খারাপ পরিস্থিতি হতে পারে যদি অগ্ন্যুৎপাত হয়, তাহলে আরও বেশি করে বরফ গলে যাবে। সেক্ষেত্রে জলস্তর এতটাই বৃদ্ধি পাবে যে পৃথিবীর একটা অংশই জলের তলায় যেতে পারে। এমনতি বরফের পুরু চাদরে চাপা থাকায় আগ্নেয়গিরির প্রাকৃতিক ভারসাম্য় যেমন বজায় রয়েছে, তেমনই নতুন করে বরফও তৈরি হচ্ছে দক্ষিণ মেরুতে, এটাই যা স্বস্তির খবর।

এর আগে আন্টার্কটিকায় কয়েকটি আগ্নেয়গিরির হদিশ পাওয়া গেলেও এত সংখ্যাক আগ্নেয়গিরি যে বরফের তলায় সুপ্ত অবস্থায় রয়েছে তা জানা যায়নি। এই আগ্নেয়গিরিগুলি তুলনামূলকভাবে নতুন এবং কোনওদিনও দিনের আলো দেখেনি বলে দাবি বিজ্ঞানীদের। এগুলির একেকটি উচ্চতা ৪- ৫ হাজার মিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications