Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অল্পের জন্য রক্ষা! প্রাণঘাতী হামলার পরে প্রথম প্রতিক্রিয়ায় কী বলছেন ডোনাল্ড ট্রাম্প

শনিবার পেনসিলভেনিয়ার বাটলারে তাঁর সমাবেশে গুলি চলে। তাঁরা কানে গুলি লাগে। অল্পের জন্য প্রাণে বাঁচেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এব্যাপারে তিনি তাঁর প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন।

ডোলান্ড ট্রাম্প বলেছেন, শনিবারের প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ। কারণ কেবলমাত্র ঈশ্বর অকল্পনীয় ঘটনাকে বাধা দিয়েছেন। তবে এই ঘটনায় তিনি ভয় পাচ্ছেন না, দৃঢ় বিশ্বাসের অটল থাকবেন এবং খারাপের মোকাবিলা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, গুলিতে যে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, সেই পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

donald trump

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই সময়ে গুরুত্বপূর্ণ হল ঐক্যবদ্ধ থাকা। আমেরিকান হিসেবে আসল চরিত্র দেখাতে হবে। দৃঢ় প্রতিজ্ঞ থাকার পাশাপাশি কখনই খারাপকে জয়ী হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, তিনি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন।

প্রসঙ্গত, শনিবার সন্ধেয় পেনসিলভেনিয়ার বাটলারে সভা চলার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজরা। একটি গুলি তাঁর ডানকান ছুঁয়ে চলে যায়। সেই সময় তিনি মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মীরা তাঁকে মঞ্চ থেকে তুলে নিয়ে যান।

প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আইন প্রয়োগকারী এবং প্রথম প্রতিক্রিয়াকারীদের ধন্যবাদ জানান। শনিবারের পর রবিবার সারাদিন ধরে দেশের প্রেসিড্নেট থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলার নিন্দা করেছেন।

ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, তাঁর ডানকানের ওপরে গুলি লেগেছে। তিনি প্রথমে একটি শব্দ শুনতে পান। তারপর অনুভব করেন গুলিটি তাঁর ত্বক ছুঁয়ে গিয়েছে। সেই সময় রক্ত বের হচ্ছিল।

সিক্রেট সার্ভিসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৩ জুলাই, শনিবার সন্ধে ৬.১৫ নাগাদ পেনসিলভেনিয়ার বাটলারে এক সন্দেভাজন বন্দুকধারী ডোনাল্ড ট্রাম্রে মঞ্চ লক্ষ্য করে কয়েকটি গুলি চালায়। তবে সিক্রেট সার্ভিসের কর্মীরা বন্দুকধারীকে হত্যা করেছে। গুলিতে একজনের মৃত্যু হয়েছে এবং দুইজন আহত হয়েছেন। সিক্রেট সার্ভিস প্রাক্তন প্রেসিডেন্টের ওপরে হামলার ঘটনার তদন্ত করছে বলেও জানানো হয়।

এদিকে এই হামলার ঘটনার পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, তিনি শীঘ্রই ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। আমেরিকায় এই ধরনের হিংসার কোনও স্থান নেই বলেো জানান তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+