সৌদির রাজপুত্রের থেকে ধার নেওয়া 'প্লেন' ফেরত দিতে হচ্ছে ইমরানকে! পাক মিডিয়ার রিপোর্টে চাঞ্চল্য
পাাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন সফর রীতিমতো খবরে উঠে এসেছিল নানান হাস্যকর কারণে। মার্কিন বিমানবন্দরে নেমেই ইমরানের জন্য রেড কার্পেটের জায়গায় ছিল লাল পাপোস!
পাাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন সফর রীতিমতো খবরে উঠে এসেছিল নানান হাস্যকর কারণে। মার্কিন বিমানবন্দরে নেমেই ইমরানের জন্য রেড কার্পেটের জায়গায় ছিল লাল পাপোস! এরপর যে বিমানে ইমরান মার্কিন সফরে গিয়েছিলেন, সেই বিমানও সৌদির রাজপুত্র মহম্মদ বিন সলমনের থেকে 'ধার' করা ছিল বলে খবরে উঠে আসে। এবার সেই 'ধার'এর জিনিস সৌদি চেয়ে পাঠিয়েছে ইমরানের কাছ থেকে!

ধার-এর বিমান চাইল সৌদি
মার্কিন সফরে গিয়ে পাক রাষ্ট্রনেতাকে ধার নিতে হয়েছিল সৌদি আরবের রাজপুত্রের নিজের বিশেষ বিমান। আর সেই বিমান এবার চেয়ে পাঠাল সৌদি। সৌদির রাজপুত্র এমবিএস -এর বিলাসবহুল বিমান পাকিস্তানের থেকে চেয়ে পাঠিয়েছে সৌদি প্রশাসন। সেই মর্মে ইমরান সরকারকে একটি চিঠিও পাঠানো হয় বলে খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের প্রথম সারির এক ম্যাগাজিনে। প্রসঙ্গত, মার্কিন সফরে যাওয়ার আগে সৌদি সফরে গিয়েছিলেন ইমরান। সেখান থেকেই সৌদির রাজপুত্র ইমরানকে তাঁর নিজের বিমানটি দেন ইমরানকে। সেই বিমানে মার্কিন সফরে পৌঁছেও যান ইমরান। তবে রাষ্ট্রসংঘের সাধরাণ সভার সময় সফরকালে সৌদি রাজপুত্রের বিমান প্রযুক্তিগত সমস্যা ছিল বলে অভিযোগ তোলে ইসলামাবাদ। এরপর কর্পোরেট বিমানে পাকিস্তান ফিরে আসেন ইমরান।

ইসলামাবাদের অভিযোগ
এদিকে, ইসলামাবাদের এই অভিযোগকে রীতিমতো রিয়াধের ধমকের মুখে পড়তে হয়। পাক ম্যাগাজিনটি দাবি করেছে, সৌদির রাজপুত্র রীতিমতো ক্ষুব্ধ ইসলামাবাদের এই আচরণে। এছাড়াও রাষ্ট্রসংঘে গিয়ে ইমরানের কূটনীতি নিয়েও বেশ ক্ষুব্ধ সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমন।

কোন তথ্য উঠে আসছে?
প্রসঙ্গত, ইমরানের মার্কিন সফর শেষ হয়েছে প্রায় এক মাস হতে চলল। কিন্তু তারপরেও সৌদিকে সেই বিশেষ বিমান ফেরত দেয়নি ইসলামাবাদ। শেষমেশ পাকিস্তানকে চিঠি পাঠিয়ে সেই বিমান ফেরত দেওয়ার আর্জি জানাল সৌদি।












Click it and Unblock the Notifications