একসঙ্গে হাঁটবার সময়ে স্ত্রী এক পা এগিয়ে যাওয়ায় এই কাণ্ড করলেন সৌদির এক ব্যক্তি

কেবল মাত্র স্বামীর থেকে এক পা এগিয়ে হাঁটবার জন্য স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেন সৌদি আরবের এক ব্যাক্তি।

বিবাহ বিচ্ছেদের বিভিন্ন কারণ শোনা যায়। বিচ্ছেদের সেই "কারণের" তালিকায় এবার ঢুকে পড়ল আরও একটি 'কারণ'। কেবল মাত্র স্বামীর থেকে এক পা এগিয়ে হাঁটবার জন্য স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেন সৌদি আরবের এক ব্যক্তি।

সৌদির সংবাদ সংস্থা গাল্ফ নিউজ জানিয়েছে, ওই ব্যাক্তি স্ত্রীকে সঙ্গে নিয়ে হাঁটবার সময়ে , বার বার স্ত্রীকে হুঁশিয়ারি দেন যে তিনি যেন ওই ব্যাক্তিকে ছাপিয়ে না এগিয়ে যান। এরপর একসঙ্গে হাঁটার সময়ে স্ত্রী সেই ব্যক্তিকে পেছনে ফেলে এগিয়ে যান। আর তার জেরেই স্ত্রীকে ডিভোর্স দেন সৌদি আরবের ওই ব্যক্তি।

একসঙ্গে হাঁটবার সময়ে স্ত্রী এক পা এগিয়ে যাওয়ায় এই কাণ্ড করলেন সৌদির এক ব্যাক্তি

সৌদি আরবে বহু দিন ধরেই একটি বিশেষ ট্রেন্ড দেখা যাচ্ছে। সেখানে অল্প স্বল্প যেকোনও কারণেই বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যাচ্ছে। সেখান ক্রমাগত বেড়ে চলেছে বিবাহ বিচ্ছেদের নানা ঘটনা। সবচেয়ে বড় আতঙ্কের বিষয় সদ্যবিবাহিতদের মধ্যে এই বিবাহ বিচ্ছেদের প্রবণতা অনেক বেশি। কিছুদিন আগে আরেকটি বিচ্ছিন্ন ঘটনায় দেখা যায়, খাবার পরিবেশন ঠিক না হওয়ায়, সৌদি আরবেরই আরেক ব্যাক্তি তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন। সৌদি জুড়ে বিবাহ বিচ্ছেদের এই ট্রেন্ড সত্যিই শঙ্কার বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+