'চুরির দায়ে' অ্যাপলকে ২৯ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে স্যামসাং

স্যামসাং পুনর্বিচারের আবেদন জানাবে
স্মার্টফোনের বাজারে এখন হাড্ডহাড্ডি লড়াই চলছে অ্যাপল আর স্যামসাঙের। সম্প্রতি অ্যাপল এই মর্মে অভিযোগ জানায় যে, তাদের স্মার্টফোনের কিছু প্রযুক্তি 'চুরি' করেছে স্যামসাং। প্রথমবার জুরিদের বিচারে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয় স্যামসাংকে। তারা পুনর্বিচারের আবেদন জানায়। দ্বিতীয়বার বিচারেও স্যামসাং দোষী প্রমাণিত হয়েছে। কিন্তু, জুরিরা বলেছেন, আগের বার হিসাবে গণ্ডগোল হওয়ায় অত বেশি জরিমানা ধার্য করা হয়েছিল। কিন্তু, এবার সেই পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। এতে অবশ্য বেজায় ক্ষুব্ধ অ্যাপল।
এর আগে স্যামসাং আরও দাবি করেছিল, তারা কিছু 'চুরি' করেনি। আমেরিকার মাটিতে দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিকে ব্যবসা করতে দিতে চায় না একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। তারাই এই মামলার নেপথ্যে আছে। আদালত বা জুরিরা অবশ্য স্যামসাঙের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications