অবশেষে গ্রেফতার ব্লু হোয়েল গেমের মাস্টারমাইন্ড
সুদূর রাশিয়ায় খোঁজ পাওয়া গেল ব্লু হোয়েল গেমের মাস্টারমাইন্ডের। পুলিশ একজন ১৭ বছর বয়সী কিশোরীকে গ্রেফতার করেছে যাকে সন্দেহ করা হচ্ছে, ব্লু হোয়েল গেমের পিছনের মূল মাথা।
সুদূর রাশিয়ায় খোঁজ পাওয়া গেল ব্লু হোয়েল গেমের মাস্টারমাইন্ডের। পুলিশ একজন ১৭ বছর বয়সী কিশোরীকে গ্রেফতার করেছে যাকে সন্দেহ করা হচ্ছে, ব্লু হোয়েল গেমের পিছনের মূল মাথা।

পুলিশ জানিয়েছে, রাশিয়ান এই কিশোরী ব্লু হোয়েল গেমের প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেটর। তবে নিজেকে গোপনে পুরুষ বলে সকলের কাছে পরিচয় দিত সে।
ব্লু হোয়েল গেমের মধ্যে নিজেকে আঘাত করা, ভয়ের সিনেমা দেখা, হাত কাটা, অনভ্যস্ত সময়ে ঘুম থেকে ওঠার মতো অনেকগুলি স্টেপ রয়েছে। পুলিশ কামচাটকা থেকে ওই কিশোরীকে গ্রেফতার করেছে। একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে গ্রেফতারির বিষয়টি দেখা যাচ্ছে।
জানা গিয়েছে, এই গেমের উদ্ভাবক ফিলিপ বুডেইকিন নামে বছর ২২ এর কোনও যুবক। তবে তার বাস্তবে অস্তিত্ব রয়েছে নাকি সেই চরিত্র কাল্পনিক তা নিয়ে সন্দেহ রয়েছে। সবকিছু খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে রাশিয়ার পুলিশ।
ব্লু হোয়েল গেমের জন্য শুধু রাশিয়াতেই ১৩০জন কিশোর-কিশোরী মারা গিয়েছে। এই খেলার আর এক নাম এফ৫৭। এছাড়া ভারতেও ব্লু হোয়েল গেমের জন্য অনেকে আত্মহত্যা করেছে। সারা ভারতে ব্লু হোয়েল গেম সার্চে বাংলা সবার আগে বলেও জানা গিয়েছে। পশ্চিমবঙ্গেও এইউ গেমের কারণে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে।












Click it and Unblock the Notifications