Russia-Ukraine War: ইউক্রেন জুড়ে রাশিয়ার গোলাবর্ষণ! ৭ নাগরিক নিহত, আহত ৯
বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে ইউক্রেনের ( Ukraine) বিরুদ্ধে যুদ্ধ (war) ঘোষণা করেছিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (vladimir putin)। তারপর থেকে ইউক্রেনের বিভিন্ন অংশে গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহি
বৃহস্পতিবার টেলিভিশন ভাষণে ইউক্রেনের ( Ukraine) বিরুদ্ধে যুদ্ধ (war) ঘোষণা করেছিলেন রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (vladimir putin)। তারপর থেকে ইউক্রেনের বিভিন্ন অংশে গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কমপক্ষে নয় জন।
|
ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে গোলাবর্ষণ
প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ ঘোষণার পরেই রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করেছে। রাশিয়ার ক্রুজ মিশাইল কিয়েভে আঘাত হেনেছে বলে জানা গিয়েছে। ন্যাটোর সদস্য পোল্যান্ড এবং হাঙ্গেরির সঙ্গে ইউক্রেনের পশ্চিম সীমান্তের কাছাকাছি এই হামলা চলে। তবে রাশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, অসামরিক নাগরিকদের ভয়ের কারণ নেই। রাশিয়া শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুর ওপরেই আঘাত হানছে। এছাড়াও উপকূলেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাশিয়ার বিমান হানায় খারকিভের অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার ছবি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তবে এই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি।
ইউক্রেন জানিয়েছে রাশিয়া তাদের পূর্বের ২ টি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। ইউক্রেনের তরফ থেকে এই হামলার নিন্দা করা হয়েছে।

পাল্টা ইউক্রেনের হামলা
রাশিয়ার যুদ্ধ ঘোষণার পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছেন লুহানস্ক অঞ্চলে রাশিয়ার ৫ টি বিমান এবং একটি হেলিকপ্টারকে তারা ভূপাতিত করেছে। পাশাপাশি তারা দাবি করেছে, রাশিয়া ইউক্রেনের নিরস্ত্রীকরণের যে দাবি করেছে, তা সম্পূর্ণ মিথ্যা। ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের সাংসদ ভলোজিমির আরিয়েভ বলেছেন, ইউক্রেন রাশিয়ার আক্রমণের যথাযথ জবাব দেবে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আর্জি
এদিকে বৃহ্স্পতিবার রাশিয়ার প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্বের নেতাদের কাছে রাশিয়ার বিরুদ্ধে সব ধরনের নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন। এমনকী পুতিনের বিরুদ্ধে ব্যক্তিগত নিষেধাজ্ঞার আর্জিও জানিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ ক্রেমলিনের নেতা ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করেছেন।

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা
এদিকে এদিন হামলা শুরু পর থেকেই ইউরোপীয় কমিশন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে। তবে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু পরেই মস্কোর স্টক মার্কেট প্রায় ২৯ শতাংশ পড়ে যায়। এদিনে ইউক্রেনে ভারতীয় দূতাবাসের তরফে ভারতীয়দের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications