Putin Trump Call: ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতি থেকে বন্দি বিনিময়, যুদ্ধে ইতি টানতে উদ্যোগী পুতিন-ট্রাম্প
Putin Trump Phone Call: রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানতে উদ্যোগী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পুতিন ৩০ দিনের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব মেনেও নিয়েছেন বলে সূত্রের খবর।
ম্যারাথন ফোনালাপে যুদ্ধবিরতি থেকে বন্দি বিনিময় ও নানা ইস্যুতে কথা হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাম্প পুতিনের ফোনালাপ প্রসঙ্গে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে ইউক্রেন রাশিয়া শান্তি বৈঠক শুরু করা হবে। সংঘাত দূর করতে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও পুতিন দু'জনে যথাযথ পদক্ষেপ নেবেন বলে জানা গিয়েছে।

রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে যে রাশিয়া ও ইউক্রেন উভয়েরই ক্ষয়ক্ষতি হয়েছে তাও মেনে নিয়েছেন দুই রাষ্ট্রনেতা। এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে এমনই জানিয়েছে হোয়াইট হাউস। কূটনৈতিক সমঝোতার মাধ্যমে যুদ্ধের আগেই অবসান ঘটানো উচিত ছিল বলে স্বীকার করেছে রাশিয়া ও ইউক্রেন।
সূত্রের এও দাবি, ১৯ মার্চ বুধবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় প্রক্রিয়াও শুরু করা হবে। ফোনে এমনটাই ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। ১৭৫ জন করে বন্দি বিনিময় করা হবে বলে জানানো হয়েছে। রাশিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইউক্রেনের ২৩ জন গুরুতর জখম চাকুরিজীবী। মানবিকতার খাতিরে তাদেরকে ইউক্রেনে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিন ফোনালাপে ট্রাম্পকে পুতিন ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলেও খবর। দুই দেশের সংঘাতে দাঁড়ি টানতে যেভাবে উদ্যোগী হয়েছেন ট্রাম্প, তার জন্যই ধন্যবাদ জানান পুতিন। তবে অবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব নিয়ে বেশ কতগুলি শর্ত আরোপ করেছেন পুতিন। যুদ্ধবিরতির শর্তে পৌঁছলেও বারবার উত্তপ্ত হয়েছে কিয়েভ। সেখানে সমঝোতা করাটাই চ্যালেঞ্জ।
এছাড়াও কুরস্ক এলাকায় আমজনতার উপর ইউক্রেনের জঙ্গিদের পৈশাচিক সন্ত্রাস নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পুতিন। তাঁর মতে, পুরোপুরি যুদ্ধবিরতি তখনই সম্ভব হবে, যদি ইউক্রেনে বিদেশি সহায়তা আসা বন্ধ হয়। একইসঙ্গে কিয়েভে গোয়েন্দা ইনফরমেশন পাচার করার পক্ষেও সওয়াল করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্পের আবেদন মেনেই পুতিন জানান, মানবিকতার দিক থেকে ইউক্রেনের সেনাদের খেয়াল রাখা হবে। তাদের যাতে প্রাণহানি না হয়, তাও নিশ্চিত করা হবে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications