কিয়েভ দখলের পথে রুশ বাহিনী, ৬৪ কিমি দীর্ঘ কনভয় ধরা পড়ল উপগ্রহ চিত্রে
কিয়েভ দখলের পথে রুশ বাহিনী, ৬৪ কিমি দীর্ঘ কনভয় ধরা পড়ল উপগ্রহ চিত্রে
ইউক্রেন হামলার পাঁচদিন অতিক্রম। নিজের দেশকে বাঁচাতে মরিয়া হয়ে লড়ছেন এই দেশের সেনা বাহিনী, সঙ্গ দিয়েছে দেশের নাগরিকরাও। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনকে পরাস্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানী কিয়েভ দখল করতে নিজেদের সব শক্তি প্রয়োগ করছে পুতিনের দেশ। মঙ্গলবার এরকম একটি ছবি সামনে এল, যা দেখে গোটা বিশ্ববাসী শিহরিত। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ৬৪ কিমি লম্বা রুশ সেনার কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে চলেছে।

উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, রাশিয়ার সেনা কনভয় প্রায় ৬৪ কিমি দীর্ঘ যা দেখা গিয়েছে কিয়েভের উত্তর দিকে। অর্থাৎ উত্তর দিক থেকে কিয়েভে ঢুকতে সেনা বাড়াচ্ছে রাশিয়া। এই কনভয়ে রয়েছে সাঁজোয়া যান, ট্যাঙ্ক, কামান এবং অতিরিক্ত যান। ম্যাক্সার টেকনোলজিস থেকে স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে এই কনভয় কিয়েভের কেন্দ্র থেকে ১৭ মাইল (২৫ কিমি) দূরে ছিল এবং ৪০ মাইল প্রসারিত ছিল। এই ম্যাক্সার চিত্রে আরও ধরা পড়েছে যে দক্ষিণ বেলারুশের স্থল বাহিনী এবং গ্রাউন্ড অ্যাটাক হেলিকপ্টার ইউনিটের মোতায়েন দেখানো হয়েছে।
এদিকে, খারকিভ এবং কিয়েভ দখল করতে মরিয়া রাশিয়া। গতকাল খারকিভের একটি আবাসনে রকেট হামলা করে রুশ সেনা। ১১ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়ে তাতে। মঙ্গলবার সংবাদসংস্থা এপির খবর অনুযায়ী, রাশিয়ার আর্টিলারি হামলায় ওখতিরকা অঞ্চলে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে ৭০ জন সৈনিকের মৃত্যু হয়েছে। এই শহরটি খারকিভ এবং কিয়েভের মাঝে অবস্থিত। অপরদিকে বিশ্বকাপ থেকে রাশিয়ার দলকে বাতিল ঘোষণা করেছে ফিফা। গত ২০১৮ সালে এই রাশিয়াতেই আয়োজন করা হয়েছিল ফিফা বিশ্বকাপের।
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর থেকেই একের পর এক আন্তর্জাতিক মঞ্চ থেকে বাদ পড়ছে রাশিয়া। কাতারে অনুষ্ঠিত বিশ্বকার ফুটবল থেকে বাদ পড়ল পুতিনের দেশ। এদিকে, ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, 'ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত গভীর ভাবে উদ্বিগ্ন। সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য জরুরী আলোচনার কথাও জানিয়েছে ভারত’।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications