Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Russia Ukraine War: ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, এবার পরমাণু হামলার পথে হাঁটছেন পুতিন?

Russia Ukraine War: যুদ্ধে ইতি টানছে না রাশিয়া ও ইউক্রেন। দীর্ঘ ২ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধ সময়ের সঙ্গে আরও ভয়াবহ আকার নিচ্ছে। আর এবার যুদ্ধের মাঝে ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা (intercontinental ballistic missile) চালাল রাশিয়া। রাতারাতি নিক্ষেপ করা হয় মিসাইল। যুদ্ধে প্রথমবার এধরনের মিসাইল ব্যবহার করল রাশিয়া।

সূত্রের খবর, ইউক্রেনের দক্ষিণ পূর্বের শহর দিনিপ্রোতে মিসাইল হামলা চালানো হয়। শহরের একাধিক পরিকাঠামো মাটিতে মিশিয়ে দিতে মিসাইল হামলা চালায় পুতিনের দেশ। কী ধরনের মিসাইল হামলা হয়েছে, প্রথমদিকে তা বুঝেই উঠতে পারেনি ইউক্রেন। পরে ইউক্রেনের বায়ুসেনার তরফে বিবৃতি জারি করে বলা হয়, রাশিয়ার অ্যাস্ট্রাখান এলাকা থেকে ইউক্রেনে মিসাইলটি ছোড়া হয়েছে।

Vladimir Putin

ইউক্রেন অপর একটি সংবাদ সূত্র দাবি করে, RS-26 Rubezh মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়শনের মতে, এই মিসাইলটি কমপক্ষে ৫ হাজার ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ইউক্রেনে এই মিসাইল হামলা নিঃসন্দেহে রাশিয়ার শক্তিপ্রদর্শন হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।

যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে এগিয়ে এসেছে নর্থ কোরিয়ার বাহিনীও। রাশিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলায় (Missile Attack) ইউক্রেনে ২ জন জখম হয়েছেন। তবে শহরের শিল্পতালুক থেকে শুরু করে, বিশেষভাবে সক্ষমদের জন্য গড়া পুনর্বাসন কেন্দ্র গুঁড়িয়ে মাটিতে মিশে গিয়েছে বলে দাবি স্থানীয়দের।

আইসিবিএম মিসাইল সঙ্গে পারমাণবিক বোমাও (Nuclear Bombs) বহন করতে সক্ষম। অর্থাৎ, এই মিসাইলের মাধ্যমে পারমাণবিক হামলার জেরে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যেতে পারে গোটা দেশ। আর এরপরই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে, তবে কি এবার পারমাণবিক হামলার দিকে হাঁটতে চাইছে রাশিয়া?

দিনকয়েক আগেই ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র রাশিয়ার উদ্দেশ্যে ব্যবহারের জন্য অনুমতি দেয় জো বাইডেনের প্রশাসন। পাল্টা পরমাণু নীতিতে বদল এনেছে রাশিয়া। নয়া নীতিতে বলা হয়েছে, পরমাণু শক্তিধারী কোনও রাষ্ট্র যদি রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, সেক্ষেত্রে পরমাণু শক্তিধর নয় এমন রাষ্ট্রের উপরও পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া। আর এরপরই ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাদ গুনছে আন্তর্জাতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+