পুতিন-শি ভিডিও বৈঠক: রাশিয়া ও চীনের সম্পর্ক "অভূতপূর্ব স্তরে" পৌঁছেছে, বলছেন কর্মকর্তারা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংএর মধ্যে ভিডিও বৈঠক
Getty Images
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংএর মধ্যে ভিডিও বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংএর মধ্যে এক ভিডিও বৈঠকের পর রুশ কর্মকর্তারা বলছেন, দুই দেশের সম্পর্ক এখন এক "অভূতপূর্ব স্তরে" পৌঁছেছে।

এএফপি জানায়, বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মি শি-কে উদ্ধৃত করে বলা হয়, "আন্তর্জাতিক শক্তিগুলো" গণতন্ত্র ও মানবাধিকারের নামে আন্তর্জাতিক আইন পদদলিত করে চীন ও রাশিয়ার ব্যাপারে নাক গলাচ্ছে।

"চীন ও রাশিয়াকে উভয়ের নিরাপত্তা ও স্বার্থকে আরো কার্যকরভাবে অক্ষুণ্ণ রাখতে অবশ্যই আরো বেশি যৌথ উদ্যোগ গড়ে তুলতে হবে" - বলা হয় বিবৃতিতে।

এমন এক সময় এ বৈঠক হলো যখন দুটি দেশই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ক্রমবর্ধমান সমালোচনার বিষয় হচ্ছে।

বুধবার ভিডিও কলে দুই নেতার মধ্যে ৯০ মিনিটব্যাপি এক বৈঠকে মি. পুতিন চীন ও রাশিয়ার মধ্যেকার "আদর্শ সম্পর্কের" প্রশংসা করে বলেন, ফেব্রুয়ারি মাসে চীনে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের তিনি নিজে উপস্থিত থাকবেন।

ক্রেমলিনের শীর্ষ পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন "৯০ মিনিটের এ বৈঠক ছিল খুবই ইতিবাচক।

তিনি সাংবাদিকদের বলেন, দুই নেতাই বলেছেন যে রাশিয়া ও চীনের সম্পর্ক এখন যে স্তরে পৌছেছে - তা আগে কখনো ছিল না।

'প্রিয় বন্ধু'

শি জিনপিংকে "প্রিয় বন্ধু" বলে বর্ণনা করে মি পুতিন বলেন, "শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে বেজিংএ আমাদের দেখা হতে যাচ্ছে।"

অন্যদিকে মি. শি বলেন, "চীন ও রাশিয়ার সম্পর্ক সকল কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এবং তাতে এখন নতুন গতিশীলতা ও প্রাণশক্তি দেখা যাচ্ছে।"

বিবিসি বাংলায় আরো পড়তে পারেন:

রাশিয়ার সামরিক মহড়ায় চীন কেন যোগ দিল?

চাঁদে মহাকাশ স্টেশন তৈরি করবে চীন ও রাশিয়া: উদ্দেশ্য কী?

চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র - সবাই কেন 'হাইপারসনিক' মিসাইল পেতে চাইছে

প্রেসিডেন্ট শি জিনপিংএর আমন্ত্রণে শীতকালীন অলিম্পিক উপলক্ষে চীনে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
Getty Images
প্রেসিডেন্ট শি জিনপিংএর আমন্ত্রণে শীতকালীন অলিম্পিক উপলক্ষে চীনে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মি পুতিন চীনা প্রেসিডেন্টকে বলেছেন দুদেশের মধ্যে সহযোগিতার যে নতুন মডেল গড়ে উঠেছে তাতে রাশিয়া-চীন সীমান্তকে স্থায়ীভাবে শান্তিপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ করে গড়ে তোলার অঙ্গীকার আছে।

রাশিয়া-চীনের এই একতা তুলে ধরার প্রেক্ষাপট

চীন ও রাশিয়া উভয়ের সাথেই সম্প্রতি পশ্চিমা দেশগুলোর সম্পর্কের অবনতি হয়েছে, এবং দুটি দেশই এ জন্য হিসেবে নিজেদের মৈত্রীকে একসাথে তুলে ধরার চেষ্টা করছে।

এই ভিডিও কলের মাত্র কয়েকদিন আগেই জি-সেভেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের সীমান্তে রুশ সৈন্যসংখ্যা বৃদ্ধি এবং হংকং ও শিনজিয়াং-এ চীনা কর্মকান্ড নিয়ে কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া চীনে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকসে কূটনৈতিক প্রতিনিধিদের পাঠাচ্ছেন না। এর কারণ হিসেবে শিনজিয়াংএ উইঘুর মুসলিম ও অন্য সংখ্যালঘুদের ওপর চীনের নিপীড়নের কথা বলা হয়।

বেজিং ও মস্কো উভযেই এর কড়া নিন্দা করেছে।

বুধবার মি. পুতিন বলেছেন, তিনি ও মি. শি উভয়েই খেলাধূলা ও অলিম্পিকসে রাজনীতি টেনে আনার বিরোধী।

এর আগে ২০১৪ সালে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে ডোপিংএর অভিযোগের পর রাশিয়াকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়, তবে রুশ এ্যাথলেটরা তাদের দেশের পতাকা ব্যবহার না করে প্রতিযোগিতা করতে পারেন।

ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং
Getty Images
ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং

আরো পড়তে পারেন:

রাশিয়া বনাম পশ্চিম: নতুন এক শীতল যুদ্ধের শুরু?

যুক্তরাষ্ট্রকে 'আগুন নিয়ে না খেলতে' বললো চীন

নেটোর নতুন অবস্থান নিয়ে ক্ষিপ্ত চীন, বিপাকে ইউরোপ

মহাকাশে মিসাইল ছুঁড়ে স্যাটেলাইট ধ্বংস করলো রাশিয়া, ক্ষুব্ধ আমেরিকা

রাশিয়ার কর্মকর্তাদের এবং মি. পুতিনকেও কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে - যদি না স্বাগতিক দেশের রাষ্ট্রপ্রধানের আমন্ত্রণ থাকে। মি. পুতিন চীনের উইন্টার অলিম্পিকসে যাচ্ছেন মি. শির আমন্ত্রণে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা অভিযোগ করছে যে রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং এ জন্য সীমান্তে সৈন্য সমাবেশ করছে। রাশিয়া এ অভিযোগ অস্বীকার করছে।

এ ধরনের কিছু হলে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক দিয়েছে যুক্তরাষ্ট্র।

রাশিয়া চাইছে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট যেন তার পূর্বমুখী সম্প্রসারণ বন্ধ করে এবং ইউক্রেনসহ তার প্রতিবেশী দেশে অস্ত্র মোতায়েন না করে।

মি পুতিন ইতোমধ্যে বলেন, তিনি অবিলম্বে যুক্তরাষ্ট্র ও নেটোর সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা শুরু করতে চান।

অন্যদিকে সম্প্রতি বাণিজ্য ও মানবাধিকার রেকর্ড থেকে শুরু করে তাইওয়ান প্রশ্নের মত নানা বিষয় নিয়ে পশ্চিমা দেশগুলোর সাথে চীনের সম্পর্ক হোঁচট খেয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে গণতন্ত্র সম্মেলন করেন - তাতে লক্ষণীয়ভাবে রাশিয়া ও চীনের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি ।

এর পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, এবং পশ্চিমা গণতন্ত্রকে গণবিধ্বংসী অস্ত্র বলে বর্ণনা করে।

বিবিসি বাংলায় আরো খবর:

বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ

থানা মামলা না নেয়া পর্যন্ত 'থামবেন না' পুলিশ সার্জেন্ট মহুয়া হাজং

ছাত্রীর মৃতদেহে 'প্রচুর' আঘাতের চিহ্ন, ধরতে দেয়া হত না ফোন

বাংলাদেশের ইতিহাসে মোড় ঘোরানো ১৪টি ঘটনা

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+