রোহিঙ্গা ইস্যুতে সমালোচনার জবাবে মুখ খুলে এই কথা বললেন সুকি

মায়ানমারে রোহিঙ্গা সমস্যা নিয়ে এই ক'দিনে তীব্র সমালোচনার মুখে পড়েন সে দেশের কাউন্সিলার অব স্টেট আন সাং সুকি। বিশ্ব জুড়ে এবার সেই সমালোচনার জবাবে মুখ খুললেন তিনি।

মায়ানমারে রোহিঙ্গা সমস্যা নিয়ে এই ক'দিনে তীব্র সমালোচনার মুখে পড়েন সে দেশের কাউন্সিলার অব স্টেট আন সাং সুকি। বিশ্বজুড়ে এবার সেই সমালোচনার জবাবে মুখ খুললেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে কার্যত মেনে নেন সুচি।

রোহিঙ্গা ইস্যুতে সমালোচনার জবাবে মুখ খুলে এই কথা বললেন সুচি

এদিন , সুকি বলেন, গোটা দেশে সমস্ত রকমের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে তিনি ধিক্কার জানান। কিন্তু পাশাপাশি এও বলেন যে গত ৩০ অগাস্ট পুলিশ আউটপোস্টে হামলার ঘটনাও রোহিঙ্গাদের জঙ্গি কার্যকলাপের অংশ।

আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে সুকি সদর্পে ঘোষণা করেন যে , মায়ানমার কোনও আন্তর্জাতিক চাপকেই ভয় পায় না। পাশপাশি তিনি এও জানান যে রাষ্ট্রের স্থিরতা বজায় রাখতে তিনি বদ্ধপরিকর। এজন্য তিনি আইন মেনেই চলবেন।

রোহিঙ্গা ইস্যুতে সমালোচনার জবাবে মুখ খুলে এই কথা বললেন সুচি

সুকি জানিয়েছেন মায়ানমারের বহু মুসলিম গ্রামেই এখনও রয়ে গিয়েছেন মুসলমানরা। তাঁরা সেখান থেকে পালিয়ে যাননি। এদিকে, ৪০০,০০০ রোহিঙ্গা সেদেশ থেকে বেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। সুকি জানিয়েছেন , তাঁর দেশে এখন অত্যন্ত জটিল পরিস্থিতর সমানে পড়েছে। মায়ানমারের রাখাইনে হিংসার ঘটনায় তিনি নিজেও অত্যন্ত ব্যাথিত বলে জানান সুকি। অতি দ্রুত যাতে পরিস্থিতকে নিয়ন্ত্রনে আনা যায় , সেটাই এখন বড় চ্যালেঞ্জ মায়ানমারের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+