করোনার ঝুঁকি বুঝতে জার্মানিতে মিউজিক কনসার্টের আয়োজন করলেন গবেষকরা

করোনার ঝুঁকি বুঝতে জার্মানিতে মিউজিক কনসার্টের আয়োজন করলেন গবেষকরা

গোটা বিশ্বে করোনা ভাইরাস বাড়ছে হু হু করে আর তার ঝুঁকি ঠিক কতটা তা বুঝতে শনিবার ইনডোর মিউজিক কনসার্টের আয়োজন করে ফেললেন একদল জার্মান গবেষক। ওই কনসার্টে উপস্থিত ১৫০০ সুস্থ দর্শক ও সঙ্গীতমুখর সন্ধ্যার ওপর গবেষণা করে তাঁরা বোঝার চেষ্টা করছেন এ ধরনের বড় অনুষ্ঠানের ক্ষেত্রে মারণ কোভিড–১৯ কীভাবে ছড়িয়ে পড়তে পারে। কোভিড–১৯ মহামারির মধ্যেই ইউরোপে পানশালা ও রেস্তোরাঁগুলি খুলতে শুরু করে দিয়েছে।

কনসার্টে অংশ নেন ১৮ থেকে ৫০ বছর বয়সীরা

কনসার্টে অংশ নেন ১৮ থেকে ৫০ বছর বয়সীরা

হ্যালে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ও লিপজিগে পরিচালিত গবেষণার প্রধান শনিবারের এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। জানা গিয়েছে, ১৮ থেকে ৫০ বছর বয়সী দেড় হাজার স্বাস্থ্যবান মানুষ এই কনসার্টে অংশ নেন। গত এপ্রিলের পর সবচেয়ে বেশি সংক্রমণ হওয়ায় এমন গবেষণা করছেন সেখানকার বিজ্ঞানীরা। রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে দুই হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন।

মহামারির মধ্যেও বড় অনুষ্ঠান আযোজন সম্ভব কিনা

মহামারির মধ্যেও বড় অনুষ্ঠান আযোজন সম্ভব কিনা

রিস্টার্ট-১৯ নামের ওই গবেষণায় বলা হয়েছে, মহামারি সত্ত্বেও এই জাতীয় আয়োজন কীভাবে চালিয়ে নেওয়া যেতে পারে সে বিষয়ে তদন্ত করার জন্যই কনসার্টের আয়োজন করা হয়। তিনটি কনসার্টের প্রথমটিতে মহামারির আগে যেভাবে কনসার্ট অনুষ্ঠিত হতো সেভাবে আয়োজন করা হয়। সেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। দ্বিতীয় কনসার্টে অল্প সামাজিক দূরত্ব বজায় রাখা হয় এবং স্বাস্থ্যবিধি মানা হয়। সর্বশেষ অর্থাৎ তৃতীয় কনসার্টটিতে দেড় মিটারের সামিজক দূরত্ব মানা হয়।

 দর্শকদের করোনা পরীক্ষা করা হয়

দর্শকদের করোনা পরীক্ষা করা হয়

কনসার্টে অংশ নেওয়ার আগেই সকলেরই করোনা পরীক্ষা করা হয়। এছাড়া তাদেরকে মাস্ক দেওয়া হয় ও প্রত্যেকের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়।

শীর্ষস্থানীয় গবেষক ড. স্টিফান মরিজ বলেন, ‘‌ডেটা সংগ্রহ খুব ভাল চলছে, সুতরাং আমাদের কাছে ভাল মানের ডেটা রয়েছে, মেজাজ দুর্দান্ত এবং আমরা মাস্ক পরা এবং জীবাণুনাশক ব্যবহারের বিষয়ে শৃঙ্খলা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট।'‌

 গবেষণার ফলাফল পেতে দু’‌মাস সময় লাগবে

গবেষণার ফলাফল পেতে দু’‌মাস সময় লাগবে

সংগীতশিল্পী টিম বেন বেনডজকো বলেন, ‘‌আয়োজনটি তার প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে।'‌ তিনি বলেন, 'আমরা সত্যিই উপভোগ করেছি। প্রথমে ভেবেছিলাম মাস্ক পরার কারণে আয়োজনটি নিস্ফল হবে তবে মোটেও সেরকমটি হয়নি। আমি আশা করি এই ফলাফলগুলো দর্শকদের সামনে কনসার্ট আয়োজন করতে সহযোগীতা করবে।'‌ এই গবেষণার প্রাথমিক ফলাফল পেতে দু'‌মাস মাস লাগতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+