করোনা পরবর্তী যুগে ইউরোপে ক্যানসার মহামারীর আকার ধারণ করতে পারে, আশঙ্কা চিকিৎসকদের
ক্যানসার ইউরোপে মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের,
করোনা মহামারীর আগে বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ছিল ক্যান্সার। সম্প্রতি ইউরোপে একটা সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গিয়েছে, করোনা মহামারীর সময় ক্যান্সার রোগীর সংখ্যা অনেকটা কমে গিয়েছে। এতেই বিপদের আঁচ করছেন গবেষকরা। গত ১২ বছর ধরে ইউরোপে ক্যানসার নিয়ে গবেষণা চলছে। প্রতি বছর ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরে আশ্চর্যজনকভাবে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা কমে গিয়েছে।

ইউরোপে কমে যাচ্ছে ক্যানসার রোগী
ল্যানসেট অঙ্কলোজি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছে, গত ১২ বছর ক্যানসারের ওপর গবেষণা করা হচ্ছে। ইউরোপে কীভাবে ক্যানসার আক্রান্ত রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা করানো যায়, সেই চেষ্টা করা হয়। গবেষকরা দেখেছেন, করোনা মহামারী শনাক্ত হওয়ার পরে ইউরোপ জুড়ো ক্যানসার আক্রান্ত রোগীর সংখ্যা ১.৫ মিলিয়ন কমে গিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, এমন অনেক রোগী রয়েছেন, যাঁদের কেমো থেরাপি নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাঁরা আর হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেনি।

ক্যানসার চিকিৎসায় প্রতিবন্ধকতা
প্রতিবেদনে মার্ক ললার বলেছেন, কীভাবে সারা ইউরোপ জুড়ে ১, মিলিয়ন ক্যানসার আক্রান্ত রোগী নিখোঁজ হলেন, সেই বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। করোনা মহামারী যখন বিশ্বে প্রথম শনাক্ত হয়, তারপর ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিঘ্ন ঘটে। তিনি মনে করছেন, করোনা মহামারীর জেরে অনেক ক্যানসার আক্রান্ত রোগ প্রাণ হারিয়েছেন। আবার অনেক রোগীকে চিকিৎসা নিতে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। যার জেরে তাঁদের অনেকে চিকিৎসা থেকে মুখ সরিয়ে নিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইউরোপে ১০০ মিলিয়ন ক্যান্সার স্ক্রিনিংয়ের পরীক্ষা হলে ১ মিলিয়ন রোগীর শরীরে মারণ রোগের সন্ধান পাওয়া যেতে পারে।

ব্রিটেনে ক্যানসার গবেষণা নিয়ে সংশয়
লন্ডনের কিংস কলেজের ক্যানসার ও গ্লোবাল হেলথের অধ্যাপক রিচার্ড সুলিভান বলেন, ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে ক্যান্সার গবেষণা একটি নতুন মোড়ে দাঁড়িয়েছে। এই সময় আন্তর্জাতিকভাবে ক্যান্সার গবেষণায় উন্নতি করতে অথবা বিভিন্ন গবেষণায় অংশীদারিত্ব বজায় রাখা হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে বিচ্ছিন্নভাবে ব্রিটেন ক্যানসার নিয়ে গবেষণা করলে অনেকটা পিছিয়ে যেতে পারে বলেই মনে করছে।

মধ্য ও পূর্বে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা
ইউরোপে ১২ বছর ধরে ক্যানসার নিয়ে গবেষণা করা দলটি জানিয়েছে, মধ্য ও পূর্ব ইউরোপে ক্যানসারের পরিস্থিতি ভয়ানক হতে পারে। ইউরোপের বাকি অংশের তুলনায় মধ্য ও পূর্বে ক্যানসারে আক্রান্তের সংখ্যা অনেকটা বেশি। ইউরোপের গবেষণা দলটি আশঙ্কা প্রকাশ করেছে, হঠাৎ করে ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে পারে। তাই এখন থেকেই ইউরোপে ক্যানসার শনাক্ত ও চিকিৎসার ওপর নজর দেওয়া প্রয়োজন, তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications