করোনা সারিয়ে সুস্থ হলেও বড় দুশ্চিন্তা থেকে যাচ্ছে! ফের কোন বিপদের আশঙ্কা
করোনা সারিয়ে সুস্থ হলেও বড় দুশ্চিন্তা থেকে যাচ্ছে! ফের কোন বিপদের আশঙ্কা
কখনও চিকিৎসকরা বলছেন যে , করোনা রোগীদের পায়ে অদ্ভুতভাবে রক্ত জমাট বাঁধছে। কখনও আবার বলা হচ্ছে শরীরের ভিতর বিভিন্ন জায়গার করোনার জেরে রক্ত জমাট বাঁধছে। এমন পরিস্থিতিতে গোটা বিশ্ব করোনা চিকিৎসা নিয়ে দিশাহারা। এদিকে, সেরে ওঠা করোনা রোগীদের নিয়ে আরও এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে।

সেরে ওঠা রোগীরে ফের পজিটিভ?
চিন বা দক্ষিণ কোরিয়াতে এমন ধাঁচের সমস্যা পাওয়া গিয়েছে। যেখানে দেখা গিয়েছে যে , করোনা সারিয়ে ওঠা রোগীরা আবার করোনায় আক্রান্ত হয়েছেন। এবার ভারতের বুকেও সেই বিপদ এসেছ। ফলে করোনা রোগীর সংখ্য়া কিছুতেই কমিয়ে আনতে পারছে না প্রশাসন।

মোহালির ঘটনা
পাঞ্জাবের মোহালিতে ১০ জন করোনা রোগী গত সপ্তাহেই সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। আর এই সপ্তাহ আসতে না আসতেই ফের তাঁরা করোনার প্রকোপে পড়েছেন বলে খবর। শুধু তাই নয়, পাঞ্জাব ছাড়িয়ে এক রোগী সুস্থ হয়ে হিমাচল প্রদেশে নিজের বাড়ি গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি করোনা পজিটিভ হয়ে যান।

চিকিৎসকরা কী বলছেন?
চিকিৎসকরা বলছেন, করোনা চিকিৎসার দুটি দিক রয়েছে। একটি সংক্রমণ অন্যটি অসুস্থতা। অনেক সময়ই করোনা ভাইরাস নাকে ঢুকে থাকে। এর জেরে সেই ব্যক্তি সংক্রমিত হতে পারেন, কিন্তু তা থেকে কতটা অসুস্থ হয়ে পড়বেন , সেটি লক্ষ্য রাখতে হবে।

করোনা থেকে সেরে ওঠা রোগীদের থেকে কি বিপদ বাড়ছে বেশি?
চিকিৎসকদের কাছে, এখন এটাও প্রশ্ন যে , যাঁরা করোনা থেকে সেরে উঠছেন, সেই রোগীদের থেকে কি বিপদ বাড়বে? উত্তরে বহু বিশেষজ্ঞ বলছেন, করোনা সংক্রমণের ১০ দিনের মধ্যে একজন রোগী অন্যকে ছড়াতে পারেন। কিন্তু ১০ দিন পরে আর সেই ভয় থাকে না । যেহেতেু করোনা রোগীদের হাতপাতালে ১০ দিন রাখা হচ্ছে , ফলে সেদিক থেকে ভয় নেই । তবে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষকে আরও বাড়িয়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications