অন্তঃসত্ত্বা নারীদের এখনও কেন প্রাণ সংকটে , প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
প্রসূতি এবং অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর হার কমছে না দাবি রাষ্ট্রপুঞ্জের
অন্তঃসত্ত্বা এবং প্রসূতিতের মৃত্যুর হার নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। প্রতি ২ মিনিটে ১ জন করে অন্তঃসত্ত্বা অথবা প্রসূতির মৃত্যু হচ্ছে। শুধু ভারত নয় একাধিক দেশেই এটা দেখা গিয়েছে। গোটা বিশ্বে নারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। গত কয়েক বছরে সেই সংখ্যা আরও বেড়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

কী বলছে
রাষ্ট্রপুঞ্জের একাদিক এজেন্সি বিশ্বের একাধিক দেশে সমীক্ষা চালিয়েছে। তাতে জানা গিয়েছে ২০২০ সালে গোটা বিশ্বে ২ লক্ষ ৭০ হাজার অন্তঃসত্ত্বা এবং প্রসূতির মৃত্যু হয়েছে। যদিও ২০১৬ সালের তুলনায় সেটা অনেকটাই কম। ২০১৬ সালে ৩ লক্ষ ছিল অন্তঃসত্ত্বা এবং প্রসূতি মৃত্যুর ঘটনা। এখন দেখা যাচ্ছে প্রতি ২ মিনিটে ১ জন করে প্রসূতি বা অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হচ্ছে। কাজেই আগের থেকে সংখ্যা কমলেও সেটা যথেষ্ট সন্তোষজনক নয়।

কারণ কী
রাষ্ট্রপুঞ্জের এসেন্সিগুলি যে তথ্য দিয়েছে তাতে দেখা গিয়েছে এখনও অস্তঃসত্ত্বা নারীদের সুস্থতা নিয়ে ততটা সচেতনা তৈরি হয়নি জনমানসে। সন্তান প্রসবের পর তাঁদের যতটা যত্নের এবং খাবারের প্রয়োজন সেটা করা হচ্ছে না। অন্তঃসত্ত্বা নারীরাও সেই পর্যান্ত আহার এবং সুরক্ষা পাচ্ছেন না। তার কারণেই বাড়ছে এই মৃত্যুর হার। সেই সঙ্গে একাধিক শিশুর জন্ম দিতে গিয়েও অসংখ্য অন্তঃসত্ত্বা এবং প্রসূতির মৃত্যু হচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

কোন দেশে বেশি সংখ্যা
প্রসূতি এবং অন্তঃসত্ত্বাদের মৃত্যুর হারে সবচেয়ে প্রথমে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখানে ৭০ শতাংশ প্রসূতি এবং অন্তঃসত্ত্বার মত্যুর ঘটনা ঘটছে। নাইজেরিয়ায় সর্বাদিক মৃত্যু হয়ে থাকে। ২০২০ সালে শুধু মাত্র নাইজেরিয়াতেই ৮২,০০০ মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়াও ৯টি দেশ রয়েছে তালিকায় যেখানে সবচেয়ে বেশি অন্তঃসত্ত্বা এবং প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটছে। সেই তালিকায় ভারতও রয়েছে। পরিসংখ্যান বলছে প্রতি ১লক্ষ শিশুর জন্মের নিরিখে ৫৫১ জন প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটছে।

ভারতের অবস্থা কী
ভারতেও প্রসূতি এবং অন্তঃসত্ত্বা মৃত্যুর ঘটনা কম নয়। রাষ্ট্রপুঞ্জের সমীক্ষা রিপোর্ট বলছে ভারতে ১০,০০০-র বেশি প্রসূতি এবং অন্তঃসত্ত্বা মারা যান। ভারতে ২৪,০০০ নারীর মৃত্যু হয় অন্তঃসত্ত্বা অবস্থায় অথবা শিশুর জন্ম দেওয়ার সময়। ভারতের আগেই রয়েছে ইথিওপিয়া এবং কঙ্গে। কঙ্গোতে ২২ হাজার অন্তঃসত্ত্বা এবং প্রসূতির মৃত্যু হয় বছরে। আর কঙ্গোয় ১০,০০০। এদিকে আবার ইউরোপ, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকার দেশগুলিতে ২০১৬ সালের পর ২০২০ সালে অন্তঃসত্ত্বা এবং প্রসূতি মৃত্যুর সংখ্যা বেড়েছে। তুলনামূলক ভাবে এই মৃত্যুর হার কমেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড










Click it and Unblock the Notifications