নরেন্দ্র মোদী পেলেন সিওল শান্তি পুরস্কার, ডাক দিলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের

দক্ষিণ কোরিয়ায় গিয়ে সিওল শান্তি পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দক্ষিণ কোরিয়ায় গিয়ে সিওল শান্তি পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দিনের সফরে কোরিয়া গিয়েছেন মোদী। এদিন সেদেশের রাষ্ট্রপতি মুন জে-র সঙ্গে সাক্ষাৎ করে একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি এই সম্মানকে দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পুলওয়ামায় হামলার পর শান্তি রক্ষায় ভারতের পাশে সারা বিশ্ব দাঁড়িয়েছে। তারই মাঝে মোদীর শান্তি পুরস্কার গ্রহণ অবশ্যই সারা বিশ্বের কাছে নতুন বার্তা পৌঁছে দিল।

মোদী বলেন, এই পুরস্কার আমার নয়। সমগ্র ভারতবাসীর। গত পাঁচ বছরে ভারত যে সাফল্য পেয়েছে তা সম্ভব হয়েছে ১৩০ কোটি ভারতবাসীর কারণেই।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আমি সম্মানিত কারণ যে বছরে এই সম্মান আমাকে দেওয়া হচ্ছে সেটা মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষ।

১৯৮৮ সালের সিওল অলিম্পিকের সপ্তাহ খানেক আগে আল কায়েদা জঙ্গি সংগঠন তৈরি হয়। আর আজকে সন্ত্রাসবাদ সারা বিশ্বের কাছে ভয়ের বিষয়। শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তাই সময় এসেছে সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়ার। সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে হবে। তাহলেই শান্তি ও ঐক্য ফিরে আসবে বলে জানিয়েছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+