Modi In US: মোদী ৩ দিনের মার্কিন সফরে, প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনা, নজরে বাইডেনের সঙ্গে বৈঠক

Modi In US: তিন দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ফিলাডেলফিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন প্রবাসী ভারতীয়রা।

প্রধানমন্ত্রী একটি হোটেলেও প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন। নজরে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক।

Modi In US

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের উইলমিংটনে কোয়াড সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারই ফাঁকে বাইডেন-সহ কয়েকজনের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে স্থির রয়েছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির সামিট অব দ্য ফিউচারেও যোগ দেবেন প্রধানমন্ত্রী।

উইলমিংটন যাওয়ার আগে মোদী আজ পা রাখলেন ফিলাডেলফিয়ায়। বাইডেনের হোমটাউন উইলমিংটন। সেখানেই বার্ষিক কোয়াড সামিট হবে। ইউক্রেন ও গাজার বিবাদ মিটিয়ে শান্তি ফেরানো থেকে শুরু করে ইন্দো-প্যাসিফিক পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ভিত্তি মজবুত করার ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ করা হতে পারে।

লং আইল্যান্ডে মোদী প্রবাসী ভারতীয়দের সঙ্গে একটি অনুষ্ঠানে মিলিত হবেন। এআই, কোয়ান্টাম কম্পিউটিং, সেনমিকনডাক্টর-সহ নানা কাটিং-এজ প্রযুক্তির সঙ্গে যুক্ত মার্কিন সংস্থাগুলির সিইওদের সঙ্গে বৈঠকও করার কথা রয়েছে মোদীর।

দিল্লি থেকে রওনা হওয়ার আগে কোয়াড সামিটে বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন মোদী। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, উন্নতি, বিকাশের কাজ চালাতে সমমনোভাবাপন্ন দেশগুলির ভূমিকার ক্ষেত্রে কোয়াড বৈঠকের কার্যকারিতার কথাও শোনা গিয়েছে প্রধানন্ত্রীর কথায়।

চার সদস্যের কোয়াড বা কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগকে বেজিং অবশ্য চিন-বিরোধীদের জোট হিসেবে দেখছে। উইলমিংটনে কোয়াড বৈঠক সেরে মোদী যাবেন নিউ ইয়র্কে। সেখানে প্রবাসী ভারতীয়দের ইভেন্টে তিনি কাল, ২২ সেপ্টেম্বর বক্তব্য পেশ করবেন। সোমবার রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির অনুষ্ঠানে থাকবেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+