Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ডিআরডিও'-র নতুন শিরোপা, ব্রহ্মস মিসাইলের জন্য ভারতের সঙ্গে চুক্তি সাক্ষর ফিলিপিন্সের

ভারত ও ফিলিপিন্সের চুক্তি সাক্ষর

প্রতিরক্ষা খাতে ভারত ও ফিলিপিন্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা আগেই হয়েছিল। সেই মতই ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি সাক্ষর হল শুক্রবার। ভারতের ডিফেন্স মিশনে নয়া জোর আসবে এই চুক্তির ফলে বলে মনে করা হচ্ছে। এই মিসাইল ভারতের থেকে কিনলে ফিলিপিন্স হবে প্রথম বিদেশী গ্রাহক। সূত্রের খবর, ফিলিপিন্সের গৃহীত প্রস্তাবের মূল্য ৩৭৪.৯ মিলিয়ন ডলার। ফিলিপাইন ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ডিফেন্স ব্রহ্মোস আধিকারিকদের কাছে অ্যাওয়ার্ডের নোটিশ পাঠিয়েছে।

ভারত-ফিলিপিন্স সখ্যতা

ভারত-ফিলিপিন্স সখ্যতা

চলতি সপ্তাহে ভারতীয় নৌবাহিনী , প্রতিরক্ষামূলক কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অরগানাইজেশন বা ডিআরডিও দ্বারা ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। ব্রহ্মস মিসাইলটি বিক্রির জন্য মূলত ভারত ও ফিলিপিন্সের মধ্যে আভ্যন্তরীণ সম্পর্ককে উন্নত করার কৌশল বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

চিনকে দমাতে কৌশল

চিনকে দমাতে কৌশল

দক্ষিণ চিন সাগরে চীনের সাথে ক্রমবর্ধমান সমস্যার সমাধানে নৌশক্তিকে বাড়ানোর চেষ্টায় রয়েছে ফিলিপিন্স। আগস্ট মাসে ভারত দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সাথে একটি নৌ মহড়া চালিয়েছিল।অন্যদিকে সূত্রের খবর ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই মিসাইলটির পরিধি ধীরে ধীরে বাড়ান হচ্ছে। যা নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে।

'ব্রহ্মাস্ত্র' ব্রহ্মস

'ব্রহ্মাস্ত্র' ব্রহ্মস

ব্রহ্মস হল ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষামূলক যৌথ উদ্যোগ। এই বিশেষ উদ্যগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। এই ব্রহ্মস হল একটি সুপারসনিক ক্রুজ মিসাইল, যা সাবমেরিন, জাহাজ, বিমান বা ল্যান্ড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা যায়। ব্রহ্মস হল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের প্রধান অস্ত্র ব্যবস্থা এবং এটি প্রায় সব প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি শব্দের প্রায় তিনগুণ গতিতে উড়তে পারে। উৎক্ষেপণের পর এটি প্রায় ২৯০ কিলোমিটারের মধ্যে থাকা যেকোনও লক্ষ্যবস্তুতে নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম।

প্রসঙ্গত, অতি দ্রুত ব্রহ্মস সুপারসনিক মসাইলের একটি আন্ডারওয়াটার সংস্করণও তৈরি করা হচ্ছে। এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মিসাইল যে শুধুমাত্র ভারতের সাবমেরিন ব্যবহার করবে তা নয়, প্রয়োজনে প্রতিরক্ষা চুক্তির ভিত্তিতে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইলটি ভবিষ্যতে ভারতের একাধিক মিত্র দেশ গুলিতেও রপ্তানি করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। মূলত যেভাবে দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তার করছে চিন, তাঁকে দমানোর জন্য এবার পারস্পরিক প্রতিরক্ষামূলক সখ্যতার পথেই হাঁটছে দক্ষিণ এশিয়ার দেশ গুলি। আর তাতে যে নয়া দিশা দেখাচ্ছে ভারত তা কার্যত স্পষ্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+