ক্যাথলিক ঈশ্বর একজন 'মূর্খ', ফের বিতর্কে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে
ক্যাথলিক ঈশ্বরকে 'মূর্খ' বলে ফের বিতর্কে জড়ালেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে।
ক্যাথলিক ঈশ্বরকে 'মূর্খ' বলে ফের বিতর্কে জড়ালেন ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে। ২২ জনন দাভোস সিটিতে এক সম্মেলনে তিনি বাইবেলের অ্যাডাম আর ইভের প্রসঙ্গে বলেন, যে ঈশ্বর বলে জ্ঞানবৃক্ষের ফল খেয়ে ফেলার থেকেই অসূয়ার জন্ম হয়, সে একটা মূর্খ।

এখানেই না থেমে অরিজিনাল সিন সম্পর্কে তিনি বলেন, এটা কেমন ধর্ম, যেখানে বাবা-মায়ের কর্মফলে তাদের সন্তানকে 'অরিজিনাল সিন' (মূল পাপ)-এর ভাগী হতে হয়? তিনি এরকম ধর্মকে মানতে পারেন না বলে সাফ জানান দুতের্তে। তিনি আরও জানান তিনি ধার্মিক না হলেও আধ্যাত্মিক। এক সার্বজনীন আত্মায় তাঁরও বিশ্বাস রয়েছে। তবে প্রচলিত ধর্মে যেভাবে তাঁকে মনুষ্য রূপ দেওয়ার চেষ্টা হয়েছে সেভাবে তিনি সেই সর্বোত্তমকে ভাবতে পারেন না।
এশিয়ার একমাত্র ক্যাথলিক-প্রধান দেশ ফিলিপাইন্স। দেশের জনসংখ্যার প্রায় ৮৬ শতাংশই এই ধর্মমতে বিশ্বাসী। সেই দেশের শাসক হয়ে দুতের্তে কিন্তু মাঝে মাঝেই এভাবে ক্যাথলিক খ্রিষ্ট-ধর্মকে অবমাননা করে থাকেন। বিভিন্ন সময়ে তিনি বাইবেলের বিভিন্ন পাঠকে ব্যাঙ্গ করেছেন। পোপ ফ্রান্সিসের ম্যানিলা সফরের সময় প্রবল যানজট হওয়ায় তিনি পোপকে 'পতিতার সন্তান' বলেছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications