প্রয়াত পিটার হিগস! না ফেরার দেশে ঈশ্বরকণা তত্ত্বের আবিষ্কারক
প্রয়াত ব্রিটিশ পদার্থবিদ পিটার হিগস। ভর প্রদানকারী কণাতত্ত্ব, হিগস-বোসন তত্ত্বের জন্য পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছিলেন তিনি। মঙ্গলবার এডিনবার্গ বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৯৪ বছর বয়সে প্রয়াত হয়েছে পিটার হিগস।
যে এডিনবার্গ বিশ্ববিদ্যালয় পাঁচ দশক ধরে অধ্যাপনা করেছেন পিটার হিগস, সেই বিশ্ববিদ্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে চার এপ্রিল অসুস্থতার পরে বাড়িতেই প্রয়াত হন তিনি। সেখানে তাঁকে মহান শিক্ষক, পরামর্শদাতা এবং তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণামূলক বলেও বর্ণনা করা হয়েছে ওই বিবৃতিতে।

মহাবিশ্বের ভর কীভাবে রয়েছে, তার ব্যাখ্যা করতে গিয়ে তিনি গ্রাউন্ড ব্রেকিং তত্ত্ব ব্যবহার করেছিলেন। এইভাবে তিনি পদার্থবিদ্যার সব থেকে বড় ধাঁধাগুলির একটি সমাধান করে পাঠ্যপুস্তকে অ্যালবার্ট আইনস্টাইন ও ম্যাক্স প্ল্যাঙ্কের পাশে স্থান করে নিয়েছিলেন। লার্জ হ্যাড্রন কোলাইডারে পরীক্ষা-নিরীক্ষার পরে ইউরোপীয় অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ আবিষ্কারের প্রায় অর্ধশতাব্দী পরে তত্ত্বটি নিশ্চিত করে।
১৯৬৪ সালে তিনি ভর প্রদানকারী কণার তত্ত্ব আবিষ্কার করেছিলেন। যা পরবর্তী সময়ে হিগস বোসন তত্ত্ব বা গডস পার্টিক্যাল নামে পরিচিতি লাভ করে। ২০১৩ সালে তাঁকে এবং বেলজিয়ামের পদার্থবিদ ফ্রাঙ্কোইস এঙ্গলার্টকে যুগ্নভাবে পদার্থ বিজ্ঞানে নোবেল দেওয়া হয়।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পিটার ম্যাথিসন বলেছেন, পিটার হিগস একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। একজন সত্যিকারের প্রতিভাধর বিজ্ঞানী, যাঁর দৃষ্টি এবং কল্পনা আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। পিটার ম্যাথিসন বলেছেন, তাঁর কাজ হাজার হাজার বিজ্ঞানীকে অনুপ্রাণিত করেছে। এছাড়াও তাঁর উত্তরাধিকার আগামী প্রজন্মের আরও অনেককে অনুপ্রাণিত করবে।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications