বিমানের 'এমারজেন্সি এক্সিট ' দিয়ে ফিল্মি কায়দায় পালালেন যাত্রী, কারণ শুনলে অবাক হবেন
মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিমানের নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছিল। কিন্তু বিমানে এক যাত্রীর আজব কাণ্ডকারখানার জন্য সেই বিমান রওনা হতে ৫ ঘণ্টা দেরি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রে এক বিমানের নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যাচ্ছিল। কিন্তু বিমানে এক যাত্রীর আজব কাণ্ডকারখানার জন্য সেই বিমান রওনা হতে ৫ ঘণ্টা দেরি হয়। জানা গিয়েছে, ওই যাত্রী আমচকা বিমানের আপৎকালীন দরজা খুলে ইনফ্ল্যাটেবল স্লাইড দিয়ে ফিল্মি কায়দায় বেরিয়ে যান বিমান থেকে।

ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই চমকে যান। নিউ ইয়র্কের লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ততক্ষণে চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছে। ১৬৪০ বিমানটিতে ততক্ষণ তটস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে ওই পালিয়ে যাওয়া যাত্রীকে পাকড়াও করা হলে, তিনি জানান তিনি ভুল বিমানে উঠে পড়ে ছিলেন। সেই হুঁশ যখন তাঁর হয়, তখন আতঙ্কের বশে তিনি তড়িঘড়ি বিমান থেকে নামবার চেষ্টা করেন। আর ওইভাবে নেমে যান।
After waiting 3 hrs for my delayed flight, we are finally about to be taxed onto the runway &some wacko decides to push past the flight attendants, pushes the emergency exit door& throws himself off the plane @united pic.twitter.com/J41U31b9Dx
— Jillian (@j_illibean) February 26, 2018
এরপর ওঅ যাত্রীকে গ্রেফতারকরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নিউ ইয়র্ক পোর্ট প্রশাসনের তরফে। তবে বিমানে এরকম আজবকাণ্ড কারখানার ঘটনা এই প্রথম ঘটেনি। এর আগেও ২০১০ সালে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চাকরি ছাড়ছেন এই ঘোষণা করে ইভাক্যুয়েশন স্লাইড দিয়ে বিমান থেকে বেরিয়ে যান।












Click it and Unblock the Notifications