প্যারিস হামলা : এক বন্দুকবাজকে শণাক্ত করা হয়েছে, বাবা ও ভাইকে জিজ্ঞাসাবাদ
প্যারিস, ১৫ নভেম্বর : প্যারিসে নৃশংস হামলার ঘটনায় শণাক্ত হওয়া এক ফরাসি বন্দুকধারীর বাবা ও ভাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ। তাদের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে তদন্তকারীদের ঘণিষ্ঠ সূত্রে জানানো হয়েছে।
২৯ বছরের এক ফরাসি নাগরিকের মৃতদেহ পাওয়া গিয়েছে এবং তাকে শনাক্তও করা হয়েছে।। বাটাক্লান মিউজিক হলে যেখানে ৩ মানব বোমার হামলায় ৮৯টি দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সেখান থেকেই ওই ব্যক্তির মৃতদেহ শনাক্ত করা হয়েছে।

ফ্রান্সের এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৩৫২ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ওই ফরাসি নাগরিকের বাবা ও ভাইয়ের জেরার পাশাপাশি বাড়ি, আত্মীয় ওবন্ধুজের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা।
তদন্তকারীদের এক ঘণিষ্ঠসূত্রের খবর, ফরাসি ওই নাগরিকের বাবার বাড়ি পূর্ব প্যারিসর থেকে ১৩০ কিলোমিটার দূরে রোমিলি-সিনসুর-সেইন নামের এক ছোট শহরে অবস্থিত। অন্যদিকে ওই ব্যক্তির ভাইয়ের বাড়ি দক্ষিণ প্যারিসের এসোনে এলাকায়।
জানা গিয়েছে, ওই ব্যক্তির ভাই নিজে থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করে, পরে সেই ব্যক্তিকেই হেফাজতে নেয় পুলিশ।
হামলাকারীদের মধ্যেই যে অন্যতম ওই ফরাসি নাগরিক তা নিয়ে নিশ্চিত তদন্তকারীরা। উগ্রবাদী ইসলাম গোষ্ঠীর ঘণিষ্ঠ বলে ওই ব্যক্তির পরিচয় ছিল পুলিশের কাছে। কিন্তু সন্ত্রাসবাদের যোগে কখনও নাম আসেনি তার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications