পাকিস্তানের টাকার দর হু হু করে নামছে ! এদিন সর্বকালীন নিচে ছিল পতনের গ্রাফ

এমনিতেই কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে পাকিস্তানের সরকার। সেদেশের ধার দেনা মেটাতে যেমন ইমরান সরকার চিনের কাছে হাত পাতছে, তেমনই আবার সরকারি সম্পত্তি নিলামে তুলেও তারা আর্থিক পরিস্থিতি সঠিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মাঝে পাকিস্তানি টাকার দাম হু হু করে নামল। এদিন ডলারের তুলনায় হু হু করে নেমেছে ডলারের দাম। এদিন ইন্টার ব্যাঙ্ক মার্কেটে এদিন ডলারের দামের নিরিখে পাকিস্তানের টাকা হু হু করে নামছে।

পাকিস্তানের টাকার দর হু হু করে নামছে ! এদিন সর্বকালীন নিচে ছিল পতনের গ্রাফ

স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের দেওয়া তথ্য অনুযায়ী , ডলারের তুলনায় এদিন পাকিস্তানের টাকা ১৬৮.০২ মার্কিন ডলারে গিয়ে নেমেছে। ইন্টার ব্য়াঙ্ক মার্কেটের নিরিখে এদিন এইভাবে হু হু করে নেমেছে ডলারের দাম। ফলে পাকিস্তানি টাকার দাম ০.৩৬ পড়েছে। ফলে শতাংশের বিচারে তা ০.২১। এর আগে বিজনেজ রেকর্ডারের তথ্য অনুযায়ী, জানা গিয়েছে যে পাকিস্তানি চাকার দাম ১৬৮ টাকার স্তরের নিচে নেমেছে। যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা। গত ২০২০ সালের ২৬ অগাস্ট শেষবার পাকিস্তানের টাকা ডলারের তুলনায় সবচেয়ে বেশি নিচে নামে। তারপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর। এদিম হু হু করে নেমে যায় পাকিস্তানের টাকার দাম। আরিফ হাবিব লিমিটেডের খবর অনুযায়ী, ২০২১ সালের জুনের পর থেকে পাকিস্তানের টাকার দন হু হু করে নামতে থাকে। এদিকে এই পরিস্থিতিতেও কাশ্মীর নিয়ে রণহুঙ্কার দিতে পিছপা হননি ইমরান। এদিকে, নিজের দেশের আর্থিক দুর্গতি যখন এমন করুণ পর্যায়ে, তখন ইমরান প্রশাসনের গোয়েন্দা প্রধান তালিবানের সঙ্গে আলোচনায়রত আফগানিস্তান পরিস্থিতি নিয়ে। এদিকে জুন মাসে ২০২১ সালে যেখানে পাকিস্তানের টাকার দর ৬.২ শতাংশ কমেছে, সেখানে ২০২১ সালে ১৪ মে পাকিস্তানের টাকার দন ৯.৪ শতাংশ মার্কিন ডলারের থেকে নেমে যায়।

পাকিস্তানের ফোরেক্স অ্যাসোসিয়েশনের মালিক বোস্তানের মতে, যদি পাকিস্তানের টাকার দামকে ফের চাঙ্গা করতে হয়, তাহলে আমদানির পরিমাণ কম করে, দেশের রপ্তানির প্রতি জোর দিতে হবে। প্রসঙ্গত, পাকিস্তানের সঙ্গে বহুদিন ধরেই বন্ধ রয়েছে ভারতের বহু ক্ষেত্রে বাণিজ্যিক গতিপথ। কাশ্মীরে সিআরপিএফ জওয়ানের ওপর পুলওয়ামার বুকে হামলার পর ভারত তার জবাবে পাকিস্তানর বালাকোটে এয়ারস্ট্রাইক শুরু করে। যার ফলে বহু জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা যায়। তারপর থেকেই দুদেশের বাণিজ্যিক সম্পর্ক স্তব্ধ। এদিকে, দেখা যাচ্ছে ইমরান খানের দেশে, বিদেশ থেকে আগত আমদানির জিনিসের দাম হু হু করে বাড়তে থাকছে। বিশেষত অটো সম্পর্কিত জিনিসের আমদানিতেই পাকিস্তানের খরচ বাড়ছে। ফলে দেশের টাকার দাম হু হু করে নামছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+