ভারতের কাছে পাকিস্তান মাথা নোয়াতে শুরু করল! ইমরান থেকে পাক সেনা কোণঠাসা বিরোধী চাপে
ভারতের কাছে পাকিস্তান মাথা নোয়াতে শুরু করল! ইমরান থেকে পাক সেনা কোণঠাসা বিরোধী চাপে
পাকিস্তানের সেনা থেকে শুরু করেল ইমরানের দমনপীড়ন নীতি নিয়ে এবার ধীরে ধীরে পাকিস্তানের অন্দরমহলে জাগছে বিদ্রোহের রেশ। বহু বিরোধী নেতাকে ইমরান সরকার রাষ্ট্রদ্রোহ সহ দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত করেছে। এরপরই দেউলিয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান ও সেনা প্রধান বাজওয়াকে টার্গেট করে একের পর এক দাবিতে সরব হচ্ছে বিরোধী পক্ষ।

'ভারতের সঙ্গে বাণিজ্য কেন নয়?'
একদিকে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য FATF এর ধূসর তালিকায় পড়ে গিয়ে বহু আন্তর্জাতিক আর্থিক মদত বন্ধ হয়েছে পাকিস্তানের। এমন অবস্থায় দেউলিয়া পাকিস্তান যাতে ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে উন্নতি সাধন করে তার জন্য ইমরান বিরোধী পিপিপি নেতা বাবর সরব হয়েছেন। তাঁর প্রশ্ন 'চিনের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও তারা দুই দেশ এখনও দ্বিপাক্ষিক বাণিজ্য ধরে রেখেছে। তাহলে বারতের সঙ্গে পাকিস্তান কেন বাণিজ্য করছে না?'

ইমরানের উপদেষ্টার আজব দাবি!
এদিকে, বিখ্যাত সাংবাদিক করণ থাপরের সঙ্গে একটি সাক্ষাৎকারে পাকিস্তানে ইমরানের উপদেষ্ট মোইদ ইউসুফ জানিয়েছেন, ভারত আলোচনা করার একচি সুপ্ত বার্তা পাকিস্তানকে দিয়েছে। তবে আলোচনা কিভাবে হবে, তা নিয়ে কোনও কংক্রিট বক্তব্য রাখেনি ভারত। যদিও মোইদ ইউসুফের এই বক্তব্য নিয়ে দিল্লি এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি। প্রসঙ্গত, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চিনকে নতুন প্রজেক্ট দেওয়া ও গিলগিটকে প্রভিন্স বানানোর নেপথ্যের মস্তিষ্ক ইমরানের এই উপদেষ্টা।

পাকিস্তান সেনা সংবিধান মানেনা!
এদিকে, ইমরানের বিরোধী পক্ষ পিপিপি নেতা বাবর দাবি করেছেন, এযাবৎকালে পাকিস্তানের কোনও সেনা প্রধানই সংবিধান মেনে চলেননি। আর এর দ্বারাই গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে দেশকে চলার রাস্তা দেখিয়েছে পাক সেনা। বাবরের দাবি, পাকিস্তানে একমাত্র সেনাই সর্বেসর্বা এচাই বারবার প্রমাণ করেছে পাকিস্তান সেনা।

পাকিস্তানে মিডিয়ার স্বাধীনতা নেই!
বাবরের দাবি, পাকিস্তানে মানুষের ওপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে ইমরান সরকার। মিডিয়ার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। ইমরানের বিরোধী পক্ষ একজোট হয়ে দাবি করেছে, পাকিস্তানের ইমরান সরকারের একনায়কতন্ত্র চলছে।

জানুয়ারির আগে উৎখাত হবে ইমরান সরকার!
এদিকে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সহ বহু নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে রাষ্ট্র দ্রোহের মামলা। এরপর নওয়াজ কন্যা মারিয়াম দাবি করেছেন, ২০২১ সালের জানুয়ারির আগেই পাকিস্তানের মসনদ থেকে ইমরানকে উৎখাত করা হবে।












Click it and Unblock the Notifications