পাকিস্তানের ‘ইউ-টার্ন’ পারমানবিক অস্ত্র প্রয়োগে! ইমরানের মন্তব্যকে থোড়াই কেয়ার
প্রধানমন্ত্রী ইমরান খানের পারমানবিক অস্ত্রের ব্যবহার নিয়ে মন্তব্যের পরই পাকিস্তান ১৮০ ডিগ্রি ঘুরে গেল। পাকিস্তান একেবারে ইউ টার্ন নিল পারমাণবিক নীতিতে।
প্রধানমন্ত্রী ইমরান খানের পারমানবিক অস্ত্রের ব্যবহার নিয়ে মন্তব্যের পরই পাকিস্তান ১৮০ ডিগ্রি ঘুরে গেল। একেবারে ইউ টার্ন নিয়ে পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাফ জানিয়ে দিলেন, পাকিস্তানের পারমাণবিক নীতিতে কোনও পরিবর্তন হয়নি। পাকিস্তান প্রধানমন্ত্রীর বক্তব্য কার্যত তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়ে দিল পাকিস্তান।

সোমবার সন্ধ্যায় লাহোরের গভর্নর হাউসে শিখ সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে ইমরান খান বলেছিলেন, পাকিস্তান প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহও তিনি কার্যত বরখাস্ত করেছিলেন। আর তিনি এলাকায় পারমানিক যুদ্ধের ভীতি কাটিয়ে বলেন, পাকিস্তান কখনই আগে এ ঘরনের সিদ্ধান্ত নেবে না।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যকে দু-টুকরো করে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজন নিয়ে ভারত-পাকিস্তানের বাক্যবাণ শুরু হয়। সেই লড়াই গড়ায় রাষ্ট্রসংঘ পর্যন্তও। ভারতকে পাঁকে ফেলতে চেষ্টার কসুর করেননি ইমরান। শেষে নিজে পাঁকে পড়ে একটু নমনীয় হতে বাধ্য হয়েছিলেন।
তিনি প্রতিদিন গরম গরম বার্তা দেওয়া বন্ধ করে নরম কথায় জানান, ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিতে বলীয়ান। আমাদের মধ্যে উত্তেজনা ছড়ালেও পাকিস্তান কখনও চায় না যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। আর যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও আগে কখনই পারমানিক শক্তি প্রয়োগ করবে না পাকিস্তান।
তাঁর সাফ কথা ছিল, বিশ্ব বিপদে পড়তে পারে, এমন কোনও কাজ পাকিস্তান করবে না। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে বিশ্বের ক্ষতিকারক কোনও পদক্ষেপ প্রথম নেওয়া হবে না। তবে ২৪ ঘণ্টার মধ্যেই পাকিস্তান ১৮০ ডিগ্রি ঘুরে গেল। তাঁদের সাফ কথা, পাকিস্তানের পারমানবিক নীতির কোনও পরিবর্তন হচ্ছে না।












Click it and Unblock the Notifications