ইমরানের 'সমঝোতার প্রস্তাব' -এর পরই 'সমঝোতা এক্সপ্রেস'ই বন্ধ করল পাকিস্তান! লাহোরে নয়া নির্দেশ
সবেমাত্র ভারতের কাছে 'সমঝোতার' প্রস্তাব দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তারপরই দেখা গেল খোদ পাকিস্তানই আলোচনার রাস্তায় পাঁচিল হয়ে দাঁড়াচ্ছে।
সবেমাত্র ভারতের কাছে 'সমঝোতার' প্রস্তাব দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তারপরই দেখা গেল খোদ পাকিস্তানই আলোচনার রাস্তায় পাঁচিল হয়ে দাঁড়াচ্ছে। বন্ধ করে দেওয়া হল পাকিস্তান-ভারতের রেল যোগাযোগের অন্যতম উপায়। পাকিস্তান থেকে ভারতে আসা সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হল।

পাকিস্তানের তরফে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানেক দিক থেকে আর আপাতত ভারতে ঢুকবে না সমঝোতা এক্সপ্রেস। লাহোর থেকে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই রওনা হওয়ার কথা ছিল সমঝোতা এক্সপ্রেসের। লাহোর থকে দিল্লি আসবার কথা ছিল ট্রেনটির। তবে পাকিস্তান জানিয়ে দিয়েছে, কোনও পাক নাগরিকই যেন এখন সমঝোতা এক্সপ্রেসে সওয়ার না হন। উল্লেখ্য, একদিকে পাকিস্তানি প্রধানমন্ত্রী ভারতের কাছে শান্তির আর্জি জানাচ্ছেন , আর অন্যদিকে পাকিস্তান সমঝোতা এক্সপ্রেসের চলাচল বন্ধ করছে। ফলে পাকিস্তানি অভিসন্ধি খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ১৯৭০ সালের ভারত পাকিস্তান শান্তি চুক্তির সময়ে সমঝোতা এক্সপ্রেসের চলাচল শুরু। সীমান্তের কাঁটাতার পেরিয়ে দুটি দেশের মানুষকে এক করার উদ্যোগ নেওয়া হয় এই ট্রেনের মাধ্যমে। আর সেই ট্রেনকেই এবার বন্ধ করে দিল পাকিস্তান। ফলে তারা ইমরান খানের দেশ উমরানের কথা মতো শান্তি বা সমঝোতার পক্ষে কতটা রয়েছে তা নিয়ে আরও প্রকট হচ্ছে সংশয়।












Click it and Unblock the Notifications