Bangladesh: ঝামেলা শুরু হতেই বাংলাদেশের বন্দরে হাজির পাকিস্তানের জাহাজ! নতুন অশান্তির ছক?

Bangladesh: বাংলাদেশের মোংলা বন্দরে হাজির একটি জাহাজ। সূত্রের খবর, পাকিস্তান থেকে পণ্য নিয়ে পৌঁছেছে এটি। তাতে রয়েছে পানামার পতাকা। জাহাজটির নাম 'ডলফিন-১৯'। বৃহস্পতিবার ওই বন্দরে পৌঁছয় জাহাজটি। জানা গিয়েছে, গত ২২ জানুয়ারি করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে ওই জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।

এই জাহাজের দৈর্ঘ্য ১৪৫ মিটার। জানা গিয়েছে, চিটাগুড় আমদানি করা হয়েছে ওই জাহাজে করে। সাধারণত আখ থেকে চিনি তৈরির সময় যে চিটচিটে পদার্থ বেরিয়ে আসে, সেই চিটাগুড় নামে পরিচিত। বন্দর কর্তৃপক্ষ এদিন ওই জাহাজের সদস্যদের স্বাগত জানিয়েছে বলে সে দেশের (Bangladesh) প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Bangladesh

প্রকাশিত খবর অনুযায়ী, পি অ্যান্ড পি ট্রেডিং নামে এর সংস্থা এই পণ্য আমদানি করেছে। সংস্থার কর্তা আনোয়ারুল হক এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশে আগে অনেক চিনিকল ছিল। সেই সময় বাংলাদেশ থেকে চিটাগুড় রফতানি করা হত অন্য দেশে, যা থেকে বিদেশি মুদ্রাও পেত বাংলাদেশ। কিন্তু বর্তমানে একের পর এক চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় আর রফতানি করা যায় না, আমদানি করতে হয়।

ভারত থেকেও দীর্ঘদিন চিটাগুড় আমদানি করা হত, এখন সেটাই পাকিস্তান থেকে আমদানি করা হয়। তাই সেই চিটেগুড়ই এভাবে জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানে। জানা গিয়েছে, এই জাহাজ থেকে পণ্য সরবরাহ করা হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সড়কপথে ও জলপথে নিয়ে যাওয়া হবে চিটাগুড়। এভাবে নতুন ধরনের পণ্য আমদানি করা হলে বা রফতানি করলে বন্দরের আয় ও ব্যস্ততা বাড়ে বলেই জানাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। তাই সবরকমভাবে আমদানি-রফতানিতে সাহায্য করছে বন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বাংলাদেশে অশান্ত পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। দুই দেশের মানুষ এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যাতায়াত করছে অনেক বেশি করে। খুব শীঘ্রই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে শুরু হবে বিমান পরিষেবাও। শুধু তাই নয়, একাধিকবার পাকিস্তানের জাহাজ দেখা গিয়েছে বাংলাদেশের একাধিক বন্দরে। এবারও সেই একই ছবি দেথা গেল ওপার বাংলায়। এই বিষয়ে ভারতের তরফে কোনও বার্তা না দেওয়া হলেও গোটা পরিস্থিতির উপর বিদেশমন্ত্রক কড়া নজর রাখা হচ্ছে বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+