মোদীর সফরকে ঘিরে উত্তাল বাংলাদেশ, ঝরল প্রাণ! নেপথ্যে রয়েছে পাকিস্তানের হাত?
মোদীর বাংলাদেশ সফরকালে ব্যাপক উত্তেজনা, নেপথ্যে পাকিস্তানের ইন্ধন ?
পশ্চিমবাংলায় ভোটের আবহে গতমাসেই বাংলাদেশ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুবর্ণজয়ন্তীতে ওপার বাংলার একাধিক অনুষ্ঠানেও যোগ দেন মোদী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে সামিল হন মোদী। এদিকে তাঁর সফরকালেই বেনজির ভাবে মোদী বিরোধী বিক্ষোভ মাথাচাড়া দেয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে।

তুমুল চর্চা আন্তর্জাতিক রাজনৈতিক মহলে
যা নিয়ে তুমুল চর্চা হয় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। এদিকে মোদীর সফরকালে এই অশান্তির পিছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ উঠছে। যা নিয়ে শুরু হয়েছে নতুন শোরগোল। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ও মুজিববর্ষ পালন ঢাকা যান তিনি। সেই সময় জামাত ও বিএনপি প্রতিবাদ শুরু করে।

মোদী সফরে উত্তেজনার পিছনে পাকিস্তানের হাত ?
এই প্রতিবাদ বিক্ষোভের পিছনের সরাসরি পাকিস্তানের মদত রয়েছে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার বিষয়টির দিকে নজর রেখেছে বলেও খবর। এদিকে বাংলাদেশ সফরে গিয়ে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে পাক সেনার বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাতে দেখা গিয়েছিল মোদীকেও। যাও নতুন মাত্রা পায় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

আসল ঘটনার সূ্ত্রপাত কোথায় ?
এদিকে, বাংলাদেশের কট্টরপন্থী সংগঠন হেফাজত-এ-ইসলাম প্রথম এব্যাপারে প্রতিবাদ শুরু করার ডাক দিয়েছিল। পরে তাতে যোগ দিতে দেখা যায় জামাত ও বিএনপিকে। এদিকে এই ঘটান প্রসঙ্গে শুরুতেই বিবৃতি দিয়ে সতর্ক করতে দেখা যায় বাংলাদেশের সংসদকেও। এক টুইটে এই গোটা ঘটনার পিছনে পাকিস্তান দূতাবাস ও হেফাজত-এ-ইসলামের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল।

খতিয়ে দেখা হচ্ছে পাক হাইকমিশনারের ভূমিকা
বাংলাদেশ সংসদের ইঙ্গিত ছিল, ওই প্রতিবাদ শুরুর করতে গোপনে আর্থিক মদত জুগিয়েছে ঢাকার পাক দূতাবাসও। এমনকী পাক গুপ্তচর সংস্থা আইএসআই এই গোটা কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন থেকেই ঘুঁটি সাজাচ্ছিল বলে দাবি করে বাংলাদেশ। বর্তমানে সেই দাবিই আরও জোরালো হচ্ছে। বাংলাদেশ সরকার এক্ষেত্রে ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনারের ভূমিকা খতিয়ে দেখছে বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications