হিজাব–সাদা টুপি, ২ মিটারের দুরত্ব, ভ্যালেন্টাইন ডে–তে ফতেয়া জারি পাক কলেজের
হিজাব–সাদা টুপি, ২ মিটারের দুরত্ব, ভ্যালেন্টাইন ডে–তে ফতেয়া জারি পাক কলেজের
রাত পোহালেই প্রেমের দিবস। আর সোমবার ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে ফতেয়া জারি করল পাকিস্তানের এক কলেজ। ইসলামাবাদ আন্তর্জাতিক মেডিক্যাল কলেজ তাদের পুরুষ ও মহিলা পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় যেখানে মহিলা পড়ুয়াদের হিজাব ও পুরুষ পড়ুয়াদের সাদা রঙের প্রার্থনা টুপি পরে আসার জন্য বলা হয়েছে। শুধু তাই নয়, ভ্যালেন্টাইন ডে–তে বিপরীত লিঙ্গ একে–অপরের থেকে যেন ২ মিটারের দুরত্ব বজায় রাখে। কলেজে এক সার্কুলার জারি করে ছাত্রদের ভ্যালেন্টাইন ডে–তে অংশ নিতে নিষেধ করা হয় এবং এর সঙ্গে যুক্ত ক্রিয়াকলাপ যা যুবকদের ভুল পথে নিয়ে যায়। ফতেয়া জারি করে বলা হয়েছে, 'মহিলা পড়ুয়াদের যথাযথভাবে মাথা, গলা ও বুক হিজাবে ঢেকে আসতে হবে বিশ্ববিদ্যালয়ের পোশাক–বিধি অনুসারে। প্রত্যেক পুরুষ পড়ুয়াকে সাদা রঙের প্রার্থনা টুপি পরে আসার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।’

কলেজ সার্কুলারে আরও সতর্ক করে বলা হয়েছে যে ভ্যালেন্টাইন ডে–এর নিয়ম লঙ্ঘনকারীকে ধরার জন্য কলেজ চত্ত্বরে কলেজ প্রশাসনের ২০ জন কর্মী ঘুরে বেড়াবেন। রিপোর্টে এও বলা হয়েছে যে এই নিয়ম লঙ্ঘন যে করবে তাকে ৫ হাজার পিকেআর জরিমানা দিতে হবে, যা কোনও জনহিতকর কাজে দান করা হবে। এই নোটিস টুইটারে ছড়িয়ে পড়া মাত্রই কিছুজন নিন্দায় সরব হয়েছেন আবার কিছুজন স্কুলের এই নির্দেশিকাকে সমর্থন করেছেন।
প্রত্যেক বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে এই ধরনের ফতেয়া, নীতি পুলিশের দৌরাত্ম্য নজরে আসে। ভারতে প্রেম দিবসের দিন নীতি পুলিশের দৌরাত্ম্য দেখা যায়। নীতি পুলিশের কাজই হল প্রকাশ্যে কোনও যুগলকে প্রেম করতে দেখলে এই সংগঠনের কর্মীরা তাদের পুলিশের হাতে তুলে দেবে। হিন্দু সংগঠন দাবি করে যে 'ভ্যালেন্টাইন ডে পাশ্চাত্য সংস্কৃতি’। এ বছরও আশা করা যাচ্ছে যুগলদের হেনস্থা করতে ময়দানে নামবে নীতি পুলিশ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications