ইমরান শাসনের শেষে বোধদয়! কাশ্মীর সহ একাধিক ইস্যুতে আলোচনার প্রস্তাব সেনাপ্রধানের
টলমল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মসনদ! যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। আর এর মধ্যে চাঞ্চল্যকর বক্তব্য পাকিস্তান আর্মি চিফ বাজওয়ার। যা নিয়ে চাঞ্চল্য আন্তজাতিকমহলে! হঠাত এহেন বোধদয়ের কারণই
টলমল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মসনদ! যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। আর এর মধ্যে চাঞ্চল্যকর বক্তব্য পাকিস্তান আর্মি চিফ বাজওয়ার। যা নিয়ে চাঞ্চল্য আন্তজাতিকমহলে! হঠাত এহেন বোধদয়ের কারণই বা কি তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
ভাবছেন কি এমন বলেছেন!! শনিবার পাক সেনা প্রধান দাবি করেন, ভারতের সঙ্গে চলা সমস্ত সমস্যা আলোচনার মাধ্যমে মেটানো হবে। আর তা হবে শান্তিপূর্ণ উপায়ে। কাশ্মীর সহ একাধিক ইস্যু যা দীর্ঘদিন ধরে চলে আসছে তা কূটনৈতিকস্তরেই মেটানো হবে বলে দাবি বাজওয়ার।

ইমরান খানের মুখে ভারত প্রেমের স্তুতি!
উল্লেখ গত কয়েকদিন ধরে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে ভারত প্রেমের স্তুতি শোনা যায়! এমনকি ভারতের বিদেশ নীতি-মোদী সরকারের প্রশংসায় শোনা যায়। এবার বাজওয়ার মুখেও আলোচনার বার্তা! যা শুনে অনেকেই চমকে যাচ্ছেন। অন্য একাংশের মতে, এর মধ্যে অন্য কোনও অভিসন্ধি নেই তো?

আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে
জেনরেল বাজওয়া ইসলামাবাদ সুরক্ষা সম্মেলনে বক্তব্য রাখেন। গত দুদিন ধরে এই সম্মেলন চলছে। আর শেষদিনে পাক সেনা প্রধান বক্তব্য রাখেন। আর সেখানে ভারতকে কার্যত প্রস্তাব বাজওয়ার। এই সম্মেলনে ব্যাপক সুরক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এই সম্মেলনে বিভিন্ন ক্ষেত্র থেকে বিশেষজ্ঞরা পর্যন্ত বক্তব্য রাখেন। আর সেখানে বাজওয়া আরও বলেন, বিশ্বের এক তৃতীয়ংশই কোনও না কোনও ভাবে যুদ্ধ বা সংঘাতে জড়িয়ে পড়েছে। সে গলফ দেশই হোক বা অন্য কোনও দেশ। সেই আঁচ থেকে আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে।

আলোচনার প্রস্তাব দিতে রাজি পাকিস্তান!
জেনারেল বাজওয়া এদিন আরও বলেন, পাকিস্তান কাশ্মীর বিবাদ সহ একাধিক ইস্যুতে কথা বলতে চায়। আলোচনা এবং কুটনৈতিক স্তরেই সে বিষয়ে সমাধানের পক্ষে। ভারত যদি এই বিষয়ে সহমত হয় তাহলে এই বিষয়ে আগে হাঁটতে রাজি পাকিস্তান। এমনকি প্রয়োজনে পাকিস্তানের তরফে প্রথম আলোচনা বার্তা দিতেও তাঁরা রাজি বলে দাবি সেনাপ্রধানের।

ছাগলের মতো রাজনীতিকদের কিনে নেওয়া হচ্ছে
অন্যদিকে এদিন ফের একবার জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ইমরান খান। আগামীকাল রবিবার তাঁর কাছে গুরুত্বপূর্ণ একটা দিন। আস্থা ভোট রয়েছে। যদিও সংখ্যার বিচারে ইমরান খানের প্রধানমন্ত্রী পদ চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এই অবস্থায় ফের একবার বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন পাক প্রধানমন্ত্রী। তাঁর সরকারকে উপড়ে ফেলতে ছাগলের মতো রাজনীতিকদের কিনে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি।












Click it and Unblock the Notifications