ইসলামাবাদ 'তছনছ' করে দিতে পারে ভারত! আশঙ্কায় বাংলাদেশে আসতেও বুক কাঁপছে পাক উপ প্রধানমন্ত্রীর
Pakistan-Bangladesh: পহেলগাঁও'য়ে ভয়াবহ জঙ্গি (Pahalgam Terror Attack) হামলায় ২৬ জন হিন্দু পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রতিশোধের আগুনে ফুঁসছে গোটা দেশ। আরও একটা সার্জিকাল স্ট্রাইকের (URI: the surgical strike) দাবি উঠছে। আর এর মধ্যেই যুদ্ধের মহড়া শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। এমনকী নৌবাহিনী আজ বৃহস্পতিবার সকালে আইএনএস সুরাত থেকে মিসাইলের পরীক্ষা করেছে। এমনকী ভারতীয় সেনাকেও অ্যালারর্ট করা হয়েছে। কার্যত চূড়ান্ত প্রস্তুতি সীমান্তের এপারে।
আর তাতেই ঘুম উড়েছে পাকিস্তান সরকারের। শুধু তাই নয়, প্রত্যাঘাতের আশঙ্কায় চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে সে দেশের বাহিনী। শুধু তাই নয়, বাংলাদেশ সফর (Pakistan-Bangladesh) বাতিল করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসাক দার (Ishaq Dar)। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলা উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর বাতিল করলেন তিনি (Senior Minister of Pakistan) । যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বড় বদল এসেছে। ইতিহাস ভুলে পাকিস্তানের প্রেমে মেতেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভারতের প্রতি ৭১ এর কৃতবগতাও ভুলে গিয়েছেন তিনি। এই অবস্থায় আগামী রবিবার অর্থাৎ ২৭শে এপ্রিল দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দারের ঢাকায় আসার কথা ছিল।
গত ১৭ই এপ্রিল পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালুচের ঢাকা সফর করেন। সেই সময় মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক হয়। আর সেখানেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশের সফরের দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশের এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস সম্প্রতি জানিয়েছিল, ইসাক দারের সফরকালে "বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান।" কিন্তু ভারতের প্রত্যাঘাতের ভয়ে বাংলাদেশে পা রাখতেই ভয়ে যে কাঁপছেন ইসাক দার, তা এহেন সিদ্ধান্তের পরেই স্পষ্ট বলে দাবি।












Click it and Unblock the Notifications