Pakistan Election 2024: চরম অস্থিরতা পাকিস্তানে, শরিফকে সমর্থন ইমরানের দল সমর্থিত জয়ী নির্দল প্রার্থীদের
পাকিস্তানে ভোট নির্বিঘ্নে শেষ হলেও। ভোটের পরে অস্থিরতা চরমে উঠেছে। কিছুতেই সরকার গঠনের পরিস্থিতি তৈরি হচ্ছে না। ভোটে জয়ের নিরিখে ইমরানের দল সমর্থিত নির্দল প্রার্থীরা এগিয়ে গিয়েছে। ১০১টি আসনে জিতেছে ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা।
এদিকে নওয়াজ শরিফের দল পেয়েছে মাত্র ৭৫টি আসন। বিলাওল জারদারি ভুট্টোর দল তার থেকেও পিছিয়ে রয়েছে। কাজেই পরিস্থিতি ইমরানের দিকেউ অনুকূল। কিন্তু ইমরান খানের দল যেহেতু নিজের প্রতীকে এবার লড়তে পারেনি। সেকারণে একেবারে ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়েছে।

নওয়াজ শরিফ নিজে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এই পরিস্থিতিতে চরম অরাজক অবস্থা তৈরি হয়েছে। কারণ কোনও রাজনৈতিক দলই একক সরকার গঠনের মতো আসন সংখ্যা পায়নি। ইমরান খান জেলে রয়েছেন। সেই সঙ্গে একাধিক পিটিআই নেতা-কর্মীও জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে জেল থেকে বাইরের সবটা সামলানো কঠিন হয়ে যাচ্ছে ইমরানের পক্ষে। তারই সুযোগ নিচ্ছেন শরিফ এবং বিলাওলরা।
এরই মধ্যে আবার শোনা যাচ্ছে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা দূর করতে নওয়াজ শরিফ এবং বিলাওল জারদারি নাকি একসঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ নির্বাচনের পর চরম অস্থিরতা তৈরি হয়েছে পাকিস্তানে। দেশের রাজনৈতিক ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা বৈরীতা মিটিয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিেয়ছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোরজোর।
এদিকে ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা যারা জয়ী হয়েছে তারা গতিক বুঝে শরিফকে সমর্থন জানাতে শুরু করেছেন। এক কথায় বলায় যায় তীরে এসেও তরী ডুবতে চলেছে ইমরান খানের। কিছুতেই আর সংকট কাটছে না। যদিও অনেক পিটিআই েনতা জেল থেকে জামিন পেয়েছেন। এই পরিস্থিতিতে তারা কি করবেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইমরান খান যদিও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক পরিস্থিতি হাতের মধ্যে রাখতে কিন্তু তিনি জেলে থাকায় সবটা সবসময় করে উঠতে পারছেন না। কাজেই পাকিস্তানের রাজনৈতিক গতি প্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে ফের শরিফের দিকেই পাল্লা ভারী হচ্ছে। যদিও নওয়াজ শরিফ প্রথমেই জানিয়েছিলেন তিনি আর প্রধানমন্ত্রী হতে চান না।
-
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন?












Click it and Unblock the Notifications