Bangladesh: চট্টগ্রাম বন্দরে ফের বিপুল বিস্ফোরক পাঠাল ইসলামাবাদ! ফেব্রুয়ারিতে বাংলাদেশে পা রাখছে পাক সেনাও
Bangladesh: হাসিনা জমানার শেষ হতেই বাংলাদেশের পাকিস্তান প্রীতি সপ্তমে। ভারতের অবদান ভুলে ভারত বিরোধিতার জিগির তুলে পাকিস্তানকে নিয়ে মেতে আছেন মহম্মদ ইউনূস। আর এবার আশঙ্কা বাড়িয়ে বাংলাদেশে ফিরছে পাক সেনাবাহিনী (Pakistan Army)।
২০২৫ সালের ফেব্রুয়ারিতেই বাংলাদেশজুড়ে পাকিস্তানের বাহিনী ঢুকে প্রশিক্ষণ দেবে বলে চুক্তি হয়েছে দুই দেশের। এমনটাই সূত্রের খবর। একাত্তরের যুদ্ধে ভারতের সহযোগিতায় বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই পাক সেনা।

সূত্রের খবর, বাংলাদেশি সেনাবাহিনীর প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন পাক সেনার মেজর জেনারেল পদমর্যাদার অফিসার। মুক্তিযুদ্ধে ইতিহাস ভুলে ৫৩ বছর পর বাংলাদেশে পা রাখবে পাকিস্তানের সেনা। আসন্ন ফেব্রুয়ারিতে সর্বপ্রথম ময়মনসিংহ ক্যান্টনমেন্টে শুরু হবে প্রশিক্ষণ। ১ বছর ধরে বাংলাদেশের জওয়ানদের প্রশিক্ষণ দেবে পাকিস্তান। গত নভেম্বরে এমনই প্রস্তাব বাংলাদেশকে পাঠানো হয়েছিল পাকিস্তানের সেনার তরফে।
এদিকে পাকিস্তান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র (Firearms) এসে পৌঁছেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে (Chattagram Port)। গত সেপ্টেম্বর থেকে চলতি ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার রাউন্ড আগ্নেয়াস্ত্র এসেছে পাকিস্তান থেকে। গত বছরের তুলনায় যা প্রায় তিন গুণ বেশি।
এছাড়াও ইসলামাবাদের কাছে ২ হাজার রাউন্ড সামরিক ট্যাঙ্ক ও ৪০ টন আরডিএক্স চেয়েছে ঢাকা। ভারতে সন্ত্রাসবাদ (Terrorism) কায়েমের চেষ্টায় রয়েছে বাংলাদেশে। আর সেই জল্পনা সত্যি করে চট্টগ্রাম বন্দরে ফের বিপুল পরিমাণ বিস্ফোরক এসে পৌঁছল পাকিস্তান থেকে।
শনিবার এক্স হ্যান্ডেলে আওয়ামী লীগের (Awami League) তরফে বিস্ফোরক দাবি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, বোমা এসে পৌঁছেছে বলে ছবি আপলোড করেছে তারা। এর আগে ইউনূসের (Muhammad Yunus) সরকার পাকিস্তান থেকে আসা জাহাজে তল্লাশি চালাতে নিষেধাজ্ঞা আরোপ করে।
খুলেআম তাই পাকিস্তান থেকে বিস্ফোরক এসে পোঁছচ্ছে বাংলাদেশে। চাইলেও তল্লাশি করতে পারছে না বাংলাদেশের নৌবাহিনী। বর্ষবরণের উৎসবে বাংলাদেশকে ব্যবহার করে ভারতে নাশকতার ষড়যন্ত্র চালাতে পারে পাকিস্তান, এমন জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এরই মাঝে পাকিস্তানের নৌবাহিনীর (Pakistan Navy) সঙ্গে করাচি বন্দরে যৌথ মহড়ায় যোগ দিতে চলেছে বাংলাদেশের নৌবাহিনী। হাসিনা (Sheikh Hasina) জমানায় যা করা যেত না। কিন্তু ভারতকে কোণঠাসা করতে পাকিস্তান প্রীতি বজায় রাখছেন ইউনূস।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications