ভারত সীমান্ত বরাবর পাকিস্তানের জঙ্গি লঞ্চপ্যাডে সিগন্যাল টাওয়ার! ইসলামাবাদের কোন গোপন ছক ফাঁস

ভারত সীমান্ত বরাবর পাকিস্তানের জঙ্গি লঞ্চপ্যাডে সিগন্যাল টওয়ার! ইসলামাবাদের কোন গোপন ছক ফাঁস

পাকিস্তানের জঙ্গি লঞ্চ প্য়াডের অন্যতম ঠিকানা ভারত সংলগ্ন পাকিস্তান অধিকৃত কাশ্মীর। ভারতীয় গোয়েন্দাদের তথ্য বলছে, পাকিস্তানের এই জায়গা থেকেই একের পর এক জঙ্গিকে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেয় ইসলামাবাদ তথা পাক গুপ্তচর সংস্থা আইএসআই। আর এবার সেই জঙ্গি লঞ্চপ্যাড বরাবর একের পর এক সিগন্যাল টাওয়ার লাগানোর চাঞ্চল্যকর খবর উঠে আসছে।

কোন পরিকল্পনা রয়েছে পাকিস্তানের?

কোন পরিকল্পনা রয়েছে পাকিস্তানের?

গোয়েন্দা রিপোর্ট বলছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা চাইছে ভারতের সীমান্তবর্তী গ্রামগুলিতে আইইডি বিস্ফোরণ ঘটাতে। আর সেই কারণেই সীমান্তের ওপারের পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বসানো হয়েছে সিগন্যাল টাওয়ার।

সিগন্যাল টাওয়ার ঘিরে কোন পরিকল্পনা?

সিগন্যাল টাওয়ার ঘিরে কোন পরিকল্পনা?

মূলত, পাকিস্তানের অন্তবর্তী জঙ্গি শিবিরগুলিতে ভারত যাতে হামলা না করতে পারে , তার জন্যো মরিয়া চেষ্টা করে চলেছে পাকিস্তান। এর আগে, পর পর দু'বার সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। পাাকিস্তান অধিকৃত কাশ্মীরে যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার চেষ্টাতেই এমন কাজ পাকিস্তান করছে বলে খবর।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোন প্রযুক্তি বসানো হয়েছে?

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোন প্রযুক্তি বসানো হয়েছে?

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে উচ্চপর্যায়ের প্রযুক্তির ক্যামেরাও বসানো হয়েছে বিভিন্ন জায়গায়। জানা গিয়েছে, সেখানে ১৮ টি সিগন্যাল টাওয়ার রাতারাতি বসিয়েছে পাাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তান গুপ্তচর সংস্থা বহুদিন ধরেই ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তের গ্রামে হামলার ছক কষছে।

কাশ্মীরের কৃষ্ণঘাটিতে কী দেখা গিয়েছে?

কাশ্মীরের কৃষ্ণঘাটিতে কী দেখা গিয়েছে?

সূত্রের দাবি, পাকিস্তানের সীমান্ত রক্ষীবাহিনী ব্যাট টিম ভারতের বিরুদ্ধে নাশকতার ছক কষে চলেছে ক্রমাগত। কাশ্মীরের কৃষ্ণাঘাটি সেক্টরে কয়েকদিন আগেই পাক কমান্ডোদের সঙ্গে কয়েকজন জঙ্গিকে দেখা গিয়েছে বলে খবর। এর আগে, কাশ্মীরের গ্রামে এক ভারতীয়ের মুণ্ডচ্ছেদের ঘটনাতেও পাক সেনার নামই বারবার উঠে আসছে অভিযুক্তের তালিকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+