ভারত-পাকিস্তান সমস্যা সমাধানে মোদীর সঙ্গে মুখোমুখি ডিবেটে বসতে চান পাক প্রধানমন্ত্রী ইমরান
ভারত-পাকিস্তান সমস্যা সমাধানে মোদীর সঙ্গে মুখোমুখি ডিবেটে বসতে চান পাক প্রধানমন্ত্রী ইমরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি মুখোমুখি টেলিভিশন বিতর্কে অংশ নিতে চান। এভাবেই দু'দেশের মধ্যের মতপার্থক্য বিভেদ মিটবে বলে মনে করেন পাক প্রধানমন্ত্রী। ৭৫ বছর আগে স্বাধীনতা লাভের পর থেকে তিনবার যুদ্ধ করেছে ভারত-পাকিতান। প্রতিবার হার স্বীকার করে ফিরে গিয়ে সীমান্ত সন্ত্রাসের রাস্তা নিয়েছে পাকিস্তা। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কই রয়েছে। প্রথমবার ক্ষমতায় এসেও এই সম্পর্ক শোধরানোর কথা বলেছিলেন ইমরান খান। কিন্তু আদপে পুলওয়ামার মতো ঘটনা ঘটেছে কাশ্মীরে৷

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে ইমরান বলেন, আমি টিভিতে নরেন্দ্র মোদির সাথে বিতর্ক করতে চাই এটি ভারতীয় উপমহাদেশের দেড়শ কোটি মানুষের জন্য বড় সাফল্য হবে যদি বিতর্কের মাধ্যমে দু'দেশের পার্থক্যগুলির সমাধান করা যায়৷' যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রক ইমরানের এই খামখেয়ালিপনার কোনও উত্তর দেয়নি৷ ভারত সাম্প্রতি পাকিস্তানকে স্পষ্ট করে দিয়েছে যে সন্ত্রাস এবং আলোচনা একসাথে চলতে পারে না। পাকিস্তান আশ্রিত সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার দাবি করে আসছে ভারত৷
প্রসঙ্গত, পাকিস্তানকে আশ্রয় করে একধিক জঙ্গি সংগঠন বারবার ভারতে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে গিয়েছে৷ যে তালিকায় শেষ নাম পুলওয়ামা। ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠি কাশ্মীরের পুলওয়ামাতে একটি সেনা জওয়ানবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটায়৷ ঘটনায় শহিদ হন ৪০ জন ভারতীয় সেনা জওয়ান। যদিও ভারত অল্প সময়েই এই ঘটনার শাস্তি সরূপ পাকিস্তানের বালাকোটে ঢুকে এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে দেয় একাধিক জইশ-ই-মহম্মদ জঙ্গি ঘাঁটি৷ তবে গোয়েন্দা সূত্র জানাচ্ছে পুলওয়ামার ৩ বছর অতিক্রান্ত হলেও এখনও পাকিস্তানের আশ্রয়েই রয়েছেন জইশের দুই মাথা আলভি ভাইরা।
সম্প্রতি কোয়াডভুক্ত দেশগুলির বিদেশ মন্ত্রীদের যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই ২৬/১১ এবং ২০১৬ সালের পাঠানকোট এয়ারবেস সন্ত্রাসী হামলা ও পুলওয়ামার ঘটনার নিন্দা জানানো হয়েছে। কোয়াডোর চার সদস্য দেশ আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানে জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিষয়টির কড়া নিন্দা করেছে এবং সন্ত্রাসী হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।












Click it and Unblock the Notifications