পাকিস্তানি সেনাকে প্রস্তুত থাকার বার্তা ইমরানের! যুদ্ধের সুরে প্রতিশোধের হুমকি ভারতকে
'এবার পাকিস্তান বেছে নেবে পাল্টা হামলার জায়গা আর সময়'। এভাবেই ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ২ -এর প্রতিক্রিয়া দিল পাকিস্তান।
'এবার পাকিস্তান বেছে নেবে পাল্টা হামলার জায়গা আর সময়'। এভাবেই ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ২ -এর প্রতিক্রিয়া দিল পাকিস্তান। পুরনো সুরেই এদিনও পাকিস্তান জানিয়েছে , ভারতের হামলার জবাবে চুপ করে থাকবে না তারা। যদিও পাক আকাশে ভারতের ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমানের সামনে দুর্বল হয়ে পড়ে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। তবে এরপরও যুদ্ধের সুর চড়াতে ছাড়েনি ইমরান প্রশাসন।

ইমরানের বার্তা
ইমরান খান এদিন স্পষ্ট জানিয়েছেন,পাকিস্তানি সেনা ও দেশের জনগন যেন প্রস্তুত থাকে আগামী দিনের বিভিন্ন রকমের কর্মসূচির জন্য। ইতিমধ্যেই ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাশ্মীর সীমান্ত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানী জঙ্গিদের। পাশাপাশি পাক হাসপাতালগুলিকেও তৈরি থাকবার নির্দেশ দেয় পাকিস্তান।
|
'পাকিস্তান জবাব দেবে'
ভারতের বায়ুসেনা হামলার পর ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন ইমরান খান সহ দেশের বিভিন্ন পদস্থ আধিকারিক ও মন্ত্রীরা। বৈঠক শেষে পাকিস্তান দাবি করেছে, 'ভারত এক অযাচিত আগ্রাসন দেখিয়েছে। যার জবাব পাকিস্তান দেবে। আর এবার পাকিস্তানই বেছে নেবে এর জবাব কখন কোথায় দেওয়া হবে।'
|
ইমরানের পার্টি 'তেহরিক -এ-ইনসাফ' কী বলছে?
ইমরানের পার্টি তেহরিক-ই-ইনসাফের দাবি , ভারতের তরফে যে বায়ুসেনা হামলার কথা বলা হয়েছে তা ভারতের 'মনের ভুল'! সার্জিক্যাল স্ট্রাইক ২ আসলে ভারতীয়দের মনে বলিউড ছবির 'সাইড এফেক্ট' বলে বর্ণনা করেছে পাকিস্তানের শাসক দল। পাশাপাশি ভারতীয় মিডিয়াকেও আক্রমণ করতে ছাড়েনি ইমরান খানের রাজনৈতিক দল 'তেহরিক -এ-ইনসাফ।'












Click it and Unblock the Notifications