আমেরিকা যাওয়ার পথে ইরানি নৌবাহিনীর হাতে 'আটক' ভারতীয় ক্রু সহ আস্ত জাহাজ
Iran's navy seizes US oil tanker: মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা থাকা একটি তেল ট্যাঙ্কারকে আটক করেছে ইরানের নৌবাহিনী। ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময়ে ওই তেল ট্যাঙ্কারকে আটক করা হয় বলে জানা গিয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে ওই ট্যাঙ্কারে থাকা অন্যান্য সদস্যদের মধ্যে ২৪ জন ভারতীয় সদস্যও রয়েছে। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে। আর এর মধ্যে তেল ট্যাঙ্কারটি আমেরিকাতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। আর তা আটকে আমেরিকাকে ইরান বার্তা দেওয়ার চেষ্টা করল বলেই মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, ওমান উপসাগরে ইরান নৌবাহিনীর দাপট বোঝাতেও এহেন পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে। একটি স্যাটেলাইট ট্র্যাকিং ডেটা দেখে জানা যাচ্ছে, জাহাজটি ২৭ এপ্রিল দুপুরে ওমানের রাজধানী মাস্কাটের ঠিক উত্তরে ওমান উপসাগরে ছিল। সম্প্রতি কুয়েত থেকে ফিরেছিল জাহাজটি।
আর তা ফিরেই জাহাজটি আমেরিকার হিউস্টন বন্দরের দিকে এগিয়ে জাচ্ছিল। আর সেই সময় ইরানি নৌবাহিনী জাহাজটিকে আটক করে বলে জানা গিয়েছে।
কার্যত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই ইন্টারন্যাশানাল ওয়াটার থেকে জাহাজটিকে ইরানের নৌবাহিনী আটক করে বলে এক বার্তায় জানানো হয়েছে। ইতিমধ্যে আমেরিকার তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে। আমেরিকার দাবি, ইরানের এহেন কার্যকলাপ আন্তজাতিক আইনের বিরুদ্ধে।
শুধু তাই নয়, আঞ্চলিক সুরক্ষা এবং স্থিরতার ক্ষেত্রে বিপদ ডেকে আনবে বলেও দাবি করা হয়েছে ওই বার্তায়। অন্যদিকে ইরানের নৌবাহিনীর তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। সেখানে অবিলম্বে আটকে রাখা জাহাজ ছাড়ার কথা বলা হয়েছে। যদিও জাহাজটিকে ইরানের কারা আটক করে রেখেছে সে বিষয়ে প্রথম থেকে একাধিক জল্পনা তৈরি হয়। যদিও পরে স্পষ্ট হয় যে ইরানের নৌবাহিনী জাহাজটিকে আটক করেছে।
অন্যদিকে ইরানের দাবি, সে দেশের একটি জাহাজের সঙ্গে অজ্ঞাত একটি জাহাজের সংঘাতের ঘটনা ঘটে। আর তাতে ইরানের একাধিক নাবিক এবং সদস্যে আহত বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, অনেকের খোঁজ নেই বলেও জানানো হয়েছে। পারস্য উপসাগরে ঘটে যাওয়া এই ঘটনার পরেই জাহাজটিকে আটক করার পরেই এহেন পদক্ষেপ বলে জানানো হয়েছে।
তবে আটক থাকা জাহাজে যে ভারতীয়রা রয়েছে তা মেনে নিয়েছে জাহাজ সংস্থার তরফে। তবে তাদের নিরাপদে বের করে নিয়ে আসাটাই প্রথম পদক্ষেপ বলেও জানানো হয়েছে। ভারতের তরফেও বিষয়টিকে নজর রাখা হচ্ছে বলে খবর।
-
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের












Click it and Unblock the Notifications