Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দখলে এসেছে আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা? বিশেষ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি তালিবান মুখপাত্রের

দখলে এসেছে আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা? বিশেষ সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি তালিবান মুখপাত্রের

আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সম্পূর্ণ রূপে সেনা প্রত্যাহারের ঘোষণা করেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তাল বিশ্ব রাজনীতি। এদিকে বাইডেন ঘোষণায় কার্যত রক্তস্নাত বিজয়োল্লাসে মেতেছে তালিবানিরা। ইতিমধ্যেই আফগানিস্তানের বিস্তৃর্ণ এলাকার দখল নিয়েছে তারা। জায়াগায় জায়াগায় আফগান সেনার সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয়েছে তালিবানিরা।

৮৫ শতাংশ এলাকাই তালিবানদের দখলে ?

৮৫ শতাংশ এলাকাই তালিবানদের দখলে ?

এদিকে গতকালই ঈদের নামাজ পড়তে গিয়ে কাবুলে ভয়াবহ রকেট হামলার শিকার হন খোদ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। এছড়াও তালিবানি হামলায় রোজই শয়ে শয়ে আফগান সেনা-জওয়ানরা প্রাণ হারাচ্ছেন। অন্যদিকে পাকিস্তানের সাহায্য নিয়ে দিনে দিনে শক্তি বৃদ্ধি করছে তালিবানেরা।এদিকে ইন্ডিয়া টুডে-র একটি একটি বিশষ প্রতিবেদনে দাবি করা হয়েছে ইতিমধ্যেই আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা তালিবানদের দখলে চলে গিয়েছে।

 শীঘ্রই দখল হবে ১৫ শতাংশ এলাকা

শীঘ্রই দখল হবে ১৫ শতাংশ এলাকা

ইন্ডিয়া টুডে-র ওই বিশেষ সাক্ষাৎকারে এক তালিবানি মুখপাত্র জানান, "আমরা ইতিমধ্যেই আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশ এলাকা কভার করেছি। শীঘ্রই বাকি ১৫ শতাংশ এলাকার দখলও আমাদের হাতে চলে আসবে।" অন্যদিকে পাকিস্তান ছাড়াও বিশ্বের অন্যতম ভয়ঙ্কর জঙ্গি গোষ্টী আইএসআইএস-র তরফে তালিবানিদের কাছে বিভিন্ন রকম সাহায্য আসছে বলে অভিযোগ উঠেছিল। যদিও সেই অভিযোগ এদিন সরাসরি খারিজ করে দেন তালিবান মুখপাত্র।

ইসলামিক স্টেটের সাহায়্যের কথা অস্বীকার তালিবান মুখপাত্রের

ইসলামিক স্টেটের সাহায়্যের কথা অস্বীকার তালিবান মুখপাত্রের

আইসিস ইস্যুতে তাঁর দাবি, "এই অভিযোগ সম্পূরণ ভাবে ভিত্তিহীন। সবই আমাদের শত্রুদের চক্রান্ত। আমরা চিরকালই আমাদের নিজেদের লড়াই নিজেরাই লড়েছি।" অন্যদিকে তালিবান আগ্রাসনের জেরে আফগান শিশু ও মহিলারা রীতিমতো আতঙ্কে আছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল। এমনকী তাদের উপর অত্যাচারের পরিমাণও কয়েকগুণ বেড়ে গিয়েছে বলে শোনা যাচ্ছিল।

বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, দাবি তালিবানদের

বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে, দাবি তালিবানদের

যদিও শিশু মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করছে তালিবানেরা। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তালিবান মুখপাত্র বলেন, "এটি কোনভাভেই সত্য নয়। আমরা আফগানিস্তানের নারী ও জনগণকে তাদের প্রাপ্য অধিকার দেব। কারও উপর কোনও অত্যাচার করা হচ্ছে না। আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই আমাদের বিরোধীরা এই ধরণের অপ্রচার চালাচ্ছে। আমরা কারও ব্যক্তি স্বাধীনতায় কোনোভাবেই হস্তক্ষেপ করিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+