বাবার হাত ধরে কিমের মেয়ের ছবি প্রকাশ্যে, বিশ্বজুড়ে বাড়ছে জল্পনার পারদ
বাবার হাত ধরে কিমের মেয়ের ছবি প্রকাশ্যে, বিশ্বজুড়ে বাড়ছে জল্পনর পারদ
উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন প্রথমবারের জন্য তাঁর মেয়েকে প্রকাশ্যে আনলেন। একাধিকবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে , কিম জং-উনের একটি মেয়ে রয়েছে। তবে সেই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি। দেশের বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিম জং উন তাঁর মেয়েকে নিয়ে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্য জানিয়েছে, সম্ভবত কিমের মেয়ের নাম কিম চু।

বাবার হাত ধরে কিমের মেয়ে
কিম জং উনের সঙ্গে তাঁর মেয়ের ছবি সাংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে কিম জং উনের মেয়েকে তাঁর বাবার হাত ধরে থাকতে দেখা যায়। কিম বিশ্বের সব থেকে বিতর্কিত নেতা। বার বার সংবাদের শিরোনামে কিম জং উন উঠে আসেন। তবে কখনই তাঁর ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আসেনি। একাধিকবার তাঁর স্ত্রীকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে। তবে তাঁর স্ত্রীর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। ঠিক তেমনি কিমের মেয়েকে নিয়ে একাধিক জল্পনা ছিল আন্তর্জাতিক মহলে। জল্পনাকে উস্কে দিয়ে কিম ও তাঁর মেয়ের ছবি প্রকাশিত হয়েছে।

কিমের মেয়ের একাধিক ছবি প্রকাশ্যে
উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ মেয়ের সঙ্গে কিমের একাধিক ছবি প্রকাশ্যে এনেছে। প্রতিটি ছবিতেই বাবার হাত ধরে কিমের মেয়েকে কথা বলতে দেখা গিয়েছে। কিম ও তাঁর মেয়ে কিম চু আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শন করেন। বিশেষজ্ঞরা মনে করছেন, মেয়ের সঙ্গে ছবি প্রকাশ কিমের একটি কূটনৈতিক পরিকল্পনা হতে পারে। তিনি বিশ্বকে দেখাতে পারেন, তাঁদের চতুর্থ প্রজন্ম উত্তর কোরিয়াকে শাসনের জন্য প্রস্তুত হচ্ছে।

উত্তর কোরিয়াকে শাসন করবে কিমের মেয়ে!
উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন বলেন, কিম চুর উপস্থিতি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ। একদিকে, কিম ব্যক্তিগত জীবন গোপন রাখতে পছন্দ করেন, সেখানে হঠাৎ করে কোনও কারণ ছাড়া তাঁর মেয়ের প্রকাশ্যে আসা হতে পারে না। এর নেপথ্যে কোনও কারণ নিশ্চয় রয়েছে। কিম জং উন পরিবারের তৃতীয় প্রজন্ম যিনি উত্তর কোরিয়াকে শাসন করছেন। তিনি এই ছবির মাধ্যমে বিশ্বের কাছে দেখাতে চাইছেন, ক্ষমতার ওপর তাঁর এখনও যথেষ্ঠ নিয়ন্ত্রণ রয়েছে। এই ছবিতে তিনি বিশ্বকে ইঙ্গিত দিতে পারেন, দেশ শাসন করার জন্য তাঁর পরিবারের চতুর্থ প্রজন্ম প্রস্তুত হচ্ছে।

কিমের পরিবার নিয়ে একাধিক জল্পনা
উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ ম্যাডেন বলেছেন, হিসেব বলছে কিম চুংয়ের বয়স ১২ থেকে ১৩ বছর। মানে আর চার-পাঁচ বছর পর তিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দেবেন। সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার একাধিক বিশেষজ্ঞ দাবি করেছিলেন, দেশটির জাতীয় দিবস পালনের সময় কিমের মেয়েকে দেখতে পাওয়া গিয়েছে। অনেক বিশেষজ্ঞ কিম তাঁর পরিবারের সময় কাটানো, সমুদ্র সৈকতে বেড়ানোর জল্পনা করেছিলেন। তবে সেই বিষয়ে সরাসরি কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে কিমের তিনটি সন্তান রয়েছে। দুটি মেয়ে ও একটি ছেলে। তবে এখনও এই বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায়নি।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications