Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমঝোতা নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকার চাই : খালেদা জিয়া

খালেদা জিয়া
ঢাকা, ২১ অক্টোবর : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানকে কার্যত উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নিল বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সমঝোতা নয়, বরং বিরোধী রাজনীতির পথেই এগোবে বলে জানালেন বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

রবিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পেশাজীবীদের জাতীয় কনভেনশনে অংশ নিয়ে শেখ হাসিনার সমালোচনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, যত দিন যাচ্ছে আওয়ামী লিগ ও প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও এদিন মন্তব্য করেন তিনি। এদিন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচনে অংশ নেবে না বিএনপি। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। একইসঙ্গে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আওয়ামী লিগ জয় পলে বিএনপি তাদের স্বাগত জানাবে বলেও জানিয়েছেন খালেদা জিয়া। তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে কাউকে পাশে না পেলেও একাই লড়বেন বলে জানিয়েছেন তিনি।

এদিন বক্তব্য রাখতে উঠে শেখ হাসিনাকে এক হাত নেন বিএনপি-র চেয়ারপার্সন। তিনি বলেন দেশের মানুষ প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন না। কারণ প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যা কথা বলেন। আদালতকেও নিজের অধীনে রেখেছে সরকার। সরকারের কথায় জেল হয়, সরকারের কথায় ফাঁসি হয়। বর্তমান সরকারকে স্বৈরাচারি বলেও মন্তব্য করেন তিনি।

আগেই আওয়ামী লিগের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর প্রস্তাবে বিরোধী দল ইতিবাচক সাড়া দিলে আলোচনার আমন্ত্রণ জানিয়ে বিএনপি-কে চিঠি দেওয়া হবে। কিন্তু এক্ষেত্রে বিএনপি-র মনোভাব যে ইতিবাচক হওয়ার সম্ভাবনা ক্ষীণ তা রবিবার খালেদা জিয়ার বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে। তাই কোনওরকম লিখিত আমন্ত্রণ বিএনপি-র কাছে এই মূহূর্তে পাঠানো হবে না বলেই আওয়ামী লিগের তরফে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাবে দুই পক্ষের সমঝোতার যে অবকাশ তৈরি হয়েছিল এদিন খালেদা জিয়ার প্রতিক্রিয়ার পর তা ফের চাপা পড়ে গিয়েছে। সমঝোতার বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক নয় বলেই দাবী বিএনপি-র।এই অবস্থায় রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+