Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শপথ নিলেন সদ্য নির্বাচিত সাংসদরা

জাতীয় সংসদ ভবন
ঢাকা, ৯ জানুয়ারি: সদ্য নির্বাচিত সাংসদরা শপথ নিলেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরি সংসদ ভবনে সব সাংসদকে শপথবাক্য পাঠ করান।

এদিন সকাল সওয়া দশটার কিছু পরে প্রথমে শপথ নেন আওয়ামি লিগের সাংসদরা। শপথবাক্য পাঠ করানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। তার পর শপথ নেন জাতীয় পার্টি ও অন্যান্য দলের সাংসদরা। জাতীয় সংসদ সূত্রে খবর, আগামী রবিবার শপথ নিচ্ছেন আওয়ামি লিগের মন্ত্রীরা।

প্রসঙ্গত, সংরক্ষিত ৫০টি আসন বাদ দিলে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হল ৩০০। এর মধ্যে ৮টি আসনের ফলাফল ঘোষিত হয়নি অনিয়মের কারণে। বাকি ২৯২টি আসনের ফলপ্রকাশ হয়েছে যথারীতি। ২৩১টি রয়েছে আওয়ামি লিগের ঝুলিতে। প্রধান বিরোধী দল বিএনপি দশম সাধারণ নির্বাচন বয়কট করায় জাতীয় সংসদে তাদের কোনও সদস্য নেই। এছাড়াও বিএনপি-র সহযোগী ১৮টি দল ভোট বয়কট করায় এবারের নবগঠিত আইসভায় তাদেরও কোনও সদস্য নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+