Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Crimean-Congo hemorrhagic fever: আশঙ্কা বাড়াচ্ছে নয়া ভাইরাস! আক্রান্ত হয়েছেন বুঝছেন কীভাবে

Crimean-Congo hemorrhagic fever: গত প্রায় দু'বছর প্রায় করোনার ( Corona Virius) আতঙ্কে কেটেছে গোটা বিশ্বের। আর এর মধ্যে বেশ কয়েকটি দেশে রীতিমত ভয় ধরাও মাঙ্কিপক্সের ( MonkeyPox) মতো নয়া এক ভাইরাস।

যদিও ধীরে আতঙ্ক কাটিয়ে উঠছে বিশ্ব। এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা। নতুন করে মাঙ্কিপক্সের আতঙ্কও তেমনটাই নেই। কিন্তু এর মধ্যেই নতুন আতঙ্ক। নয়া ভাইরাসের আতঙ্ক বিশ্বজুড়ে। ইতিমধ্যে এই বিষয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। নয়া এই ভাইরাসের নাম ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার ( Crimean-Congo hemorrhagic fever)।

আশঙ্কা বাড়াচ্ছে নয়া ভাইরাস!

বিশেষজ্ঞরা বলছেন, নয়া এই ভাইরাস বেশ ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রামিত অন্য প্রত্যেক রোগীর মৃত্যুর ঝুঁকি রয়েছে। ক্রমাগত জলবায়ু পরিবর্তনের কারণে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে বলে অনুমান চিকিৎসকদের।

নয়া এই ভাইরাস 'ক্রিমিয়ান-কঙ্গো হেমোরেজিক ফিভার'-এ আক্রান্ত হওয়ার ঘটনা প্রথমে ফান্স এবং ইউরোপের বিভিন্ন অংশে ঘটে। এমনকি ব্রিটেনেও নয়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে।

নয়া এই ভাইরাসকে কঙ্গো ভাইরাসও বলা হয়ে থাকে। শুধু মানব শরীরেই নয়, পশুদের মধ্যেও ছড়িয়ে পড়ে নয়া এই ভাইরাস। এরপর কোনও ভাবে সেই মাংস খেলে তা মানব শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে এরি ভাইরাসের নির্দিষ্ট কোনও চিকিতসা এখনও বের হয়নি। এমনকি ভ্যাকসিনও নেই।

Crimean-Congo hemorrhagic fever: ভাইরাসের লক্ষণ কি?

সাধারণ জ্বরের মতোই নয়া এই ভাইরাসের লক্ষ্মণ। পাশাপকাশি শরীর ব্যাপক ভাবে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মাথা ঘুরতে পারে। চোখে জন্ত্রনা কিংবা জ্বালা হতে পারে বলেও মত বিশেষজ্ঞরা। পাশাপাশি গলাতে জন্ত্রনা কিংবা বমিও হতে পারে বলে দাবি চিকিৎসকদের।

শুধু তাই নয়, এই ভাইরাসে আক্রান্ত হলে অর্গান ফেলিওরের মতো মারাত্মক পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা। এমনকি মৃত্যুর সম্ভাবনাও অনেক বেশি থাকে। যদি এই ভাইরাস নিয়ে এখনও পরীক্ষা চালাচ্ছেন বিশেষজ্ঞরা।

কঙ্গোতে ধরা পড়ে প্রথম এই ভাইরাস

তবে মহামারী বিশেষজ্ঞরা বলছেন, Crimean-Congo hemorrhagic fever নতুন কিছু নয়। গোটা বিশ্বে দীর্ঘদিন ধরেই এই ভাইরাসের উপস্থিতি রয়েছে। ১১৯৪ সালে প্রথম কঙ্গোতে নয়া এই ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়ে। তবে ভারতে এই ভাইরাসে আক্রাণ হওয়ার কোনও ঘটনা এখনও পর্যন্ত নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+