Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভয় ধরাচ্ছে XBB, চিনে মিলিয়ন পেরতে পারে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ

করোনা থেকে স্বস্তি মিলেছে, খুব বেশি দিন হয়নি। তবে চিনের পরিস্থিতি যেন কোনওভাবেই স্বস্তি দিচ্ছে না। শোনা যাচ্ছে, আবারও বাড়বাড়ন্ত শুরু হয়েছে সেই ভাইরাসের। আরও জানা যাচ্ছে, সংক্রমণের নতুন ঢেউ শিখরে পৌঁছতে পারে জুন মাসে। সপ্তাহে ৬৫ মিলিয়ন পর্যন্ত সংক্রমণ হতে পারে।

এক্সবিবি (XBB) নামে ওমিক্রনের নতুন একটি ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে চিনে। এপ্রিল থেকেই এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে। মে মাসের শেষেই সপ্তাহে ৪০ মিলিয়ন সংক্রমণের সাক্ষী থাকবে চিন। চিনের এক বিশেষজ্ঞ চিকিৎসক ঝং নানশান এমনটাই জানিয়েছেন চিনের স্থানীয় সংবাদমাধ্যমে।

এবার ভয় ধরাচ্ছে XBB

এর আগে চিনের করোনা পরিস্থিতি যখন চরমে পৌঁছেছিল, তখন দিনে ৩৭ মিলিয়ন সংক্রমণ দেখা গিয়েছে। কার্যত ভেঙে পড়েছিল চিনের স্বাস্থ্য ব্যবস্থা। ওয়ার্ডে ওয়ার্ডে রোগীদের জায়গা দেওয়ায়ই দায় হয়ে উঠেছিল। ওমিক্রনের একটি হাইব্রিড ভ্যারিয়েন্ট এই এক্সবিবি। এতে রয়েছে স্পাইক প্রোটিন। এটি অত্যন্ত দ্রুত সংক্রমণ ঘটাতে পারে শরীরে। এই সংক্রমণের জেরে পরিস্থিতি দ্রুত জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে শুধু চিনে তো নয়, সংক্রমণের খবর ভয় ধরায় গোটা বিশ্বে। বিশেষজ্ঞরা বলছেন, চিনে এই ভ্যারিয়েন্ট পুরনো ওয়েভের মতোই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। প্রায় গোটা চিনে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে এখনই চিনের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই তেমন।

করোনা উৎস কোথায়

করোনা উৎস কোথায়, তা নিয়ে সন্দেহ থাকলেও বিশেষজ্ঞদের একাংশ মনে করে, চিনেই এই ভাইরাসের সূত্রপাত হয়েছিল। কারণ গোটা বিশ্বের মধ্যে সবার আগে এই দেশেই শুরু হয় করোনা সংক্রমণ। সবার আগে লকডাউনও হয় চিনেই। তাই ওই দেশে সংক্রমণের কথা শুনলে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়।

যদিও উৎস হিসেবে ওই দেশের কথা স্বীকার করে না চিন। গত বছরের শেষের দিকে যখন কোভিড বিধি মোটামুটিভাবে শিথিল হতে চলেছ, তখনও চিনে আবার সংক্রমণ বাড়ার খবর সামনে আসে। মৃত্যুর ঘটনাও ঘটে চিনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+